ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসার্স এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হোন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল।
মঙ্গলবার ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, এসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠ ভোটে সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক পদে কর কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে এসোসিয়েশনের ২৫ (পঁচিশ) সদস্য বিশিষ্ট কমিটি ও ৭ (সাত) সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাদসিক ডিপ্রকৌসের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
উল্লেখ্য যে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইশ গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকার স্থানীয় সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।


