পবিত্র ঈদুল আজহা (কোরবানি ঈদ) উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে গতকাল ৩১ মে পর্যন্ত এই বন্দরে ৭ দিন বন্ধ ছিলো আমদানি-রপ্তানি। বন্ধ ছিলো বন্দর অভ্যন্তরীণ সকাল কার্যক্রম। টানা ৭ দিন বন্ধের পর আজ সোমবার দুপুর সাড়ে ১২ টা ২৫ মিনিট থেকে আবারও ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version