ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার এস আই শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানের যাত্রী কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১), একই গ্রমের আমজাদ আরির ছেলে ভ্যান চালক আমির আলি ( ৪০)।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাসটি যমুনা সেতু থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় একটি ভ্যান সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। এতে ৪ জন আহত হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে, নেয়ার পথে তার মৃত্যু হয়।


