খাল, নদী ও জলাশয় খনন করলে দেশের প্রাকৃতিক জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার সিংজানি খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীববৈচিত্র্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। কিন্তু পতিত শেখ হাসিনা সরকার এই জলাশয়গুলো রক্ষণাবেক্ষণ করেনি। ফলে নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে গেছে।

চলমান উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, জিয়াউর রহমানের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরে সারাদেশব্যাপী খাল খনন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সিংজানি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে, খনন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ড. মঈনুল হাসান সাদিক উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version