ছাত্রদলকে সতর্কবার্তা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে খুবই পরিকল্পিতভাবে ক্যাম্পাসমূহ অস্থিতিশীল করছে ছাত্রদল।

আজ শাহবাগ থানায় নিজেরাই নাটক সাজিয়ে ডাকসুর নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করলো। এটা খুবই খারাপ উদাহরণ হলো। এই কাজগুলো ইতিপূর্বে ছাত্রলীগ করতো।

তাহলে কি ছাত্রলীগের পলিসি নিয়েই ছাত্রদল সামনে অগ্রসর হচ্ছে। এ ভুল রাজনীতির কারণে ছাত্রদলের আসন্ন পরিণতি খুব একটা ভালো হবে বলে মনে করি না।’

Share.
Leave A Reply

Exit mobile version