ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেন, ‘কাউকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না।’ সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক নির্ধারণের নির্দেশ দেন তিনি।

কিয়ামাড়ি জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আমজাদ আহমেদ শেখ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।

করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়।

Share.
Leave A Reply

Exit mobile version