Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

    মে ২৫, ২০২৬

    মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

    মে ২৫, ২০২৬

    “২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে”

    মে ২৫, ২০২৬
    Facebook Instagram WhatsApp
    সদ্য প্রাপ্ত :
    • মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ
    • মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন
    • “২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে”
    • নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়
    • সেতাবগঞ্জ পশুর হাটে বাড়ছে বেচাকেনা, নিরাপত্তায় কড়া নজরদারি
    • প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: ত্রাণমন্ত্রী
    • ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
    • হামে আরও ১৭ শিশুর মৃত্যু
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    সময় সমাচারসময় সমাচার
    Demo
    • প্রচ্ছদ
    • জাতীয়
      • রাজধানী
    • দেশজুড়ে
      1. ঢাকা বিভাগ
      2. ময়মনসিংহ বিভাগ
      3. চট্টগ্রাম বিভাগ
      4. সিলেট বিভাগ
      5. বরিশাল বিভাগ
      6. রাজশাহী বিভাগ
      7. রংপুর বিভাগ
      8. খুলনা বিভাগ
      9. View All

      আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

      সেপ্টেম্বর ১৪, ২০২৫

      আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

      জুলাই ৮, ২০২৫

      শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

      জুন ৭, ২০২৫

      বাসাইলে ব্র্যাকের উদ্যোগে আমন ধানের বীজ বিতরণ

      মে ২৯, ২০২৫

      ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র ঈদ আনন্দে মুখরিত

      জুন ১১, ২০২৫

      আড়াইশ বছর ধরে চলছে পঞ্চায়েত প্রথা

      জুন ৮, ২০২৫

      দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

      এপ্রিল ১১, ২০২৫

      সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১নং সতর্কসংকেত

      এপ্রিল ১, ২০২৫

      বান্দরবানে নতুন পুলিশ সুপারের যোগদান

      মে ১১, ২০২৬

      ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

      মে ১০, ২০২৬

      ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা

      এপ্রিল ২০, ২০২৬

      ফেনীতে ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, খোলা হয়েছে কন্ট্রোল রুম

      জুলাই ৯, ২০২৫

      সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

      মে ২, ২০২৬

      সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার

      জুন ৭, ২০২৫

      দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

      এপ্রিল ১১, ২০২৫

      কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

      এপ্রিল ১০, ২০২৫

      ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল

      জুন ১৭, ২০২৫

      পদত্যাগ করে বললেন, ‘কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না’

      মে ১৫, ২০২৫

      নিদ্রা সমুদ্র সৈকত: অপার সম্ভাবনার এক নিসর্গ ভূমি

      মে ৬, ২০২৫

      রাজশাহীতে রেলপথ অবরোধ, যোগাযোগ বন্ধ সারাদেশের সঙ্গে

      জুন ১১, ২০২৫

      যমুনা নদীর পানি বাড়ছেই

      জুন ৪, ২০২৫

      ‘ইসরায়েল শুধু প্যালেস্টাইনের নয়, মানবতারও শত্রু’- ইবি উপাচার্য 

      এপ্রিল ৯, ২০২৫

      সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক দম্পত্তিকে নি*র্যা*ত*ন ও শ্লী*লতাহানীর অভিযোগ

      এপ্রিল ৬, ২০২৫

      দিনাজপুর টেক্সটাইল মিল চালুর প্রক্রিয়া চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

      এপ্রিল ১২, ২০২৬

      পঞ্চগড় প্রেস ক্লাব সিলগালা, ১৪৪ ধারা জারি

      মে ২৯, ২০২৫

      তিস্তার চরে কুমড়ার চাষ, কৃষকের মুখে হাসি

      এপ্রিল ২৪, ২০২৫

      ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই পর্ব ১ম দিন

      এপ্রিল ১৭, ২০২৫

      মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

      মে ২৭, ২০২৫

      নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন, ঝড়-বৃষ্টিতে কৃষকের মাথায় হাত

      মে ৪, ২০২৫

      বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল কুয়েটের ৩৭ শিক্ষার্থীর

      এপ্রিল ২৩, ২০২৫

      সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

      এপ্রিল ১৯, ২০২৫

      মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

      মে ২৫, ২০২৬

      সেতাবগঞ্জ পশুর হাটে বাড়ছে বেচাকেনা, নিরাপত্তায় কড়া নজরদারি

      মে ২৫, ২০২৬

      এক দিনে যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৫ লাখ

      মে ২৫, ২০২৬

      বোচাগঞ্জে ঝড়ে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

      মে ২৫, ২০২৬
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
      • রাজস্ব
    • আইন-আদালত
    • বিনোদন
    • খেলাধুলা
      • ক্রিকেট
    • অন্যান্য
      1. সম্পাদকীয়
      2. চাকরি
      3. স্বাস্থ্য ও চিকিৎসা
      4. ধর্ম
      5. অপরাধ
      6. তথ্যপ্রযুক্তি
      7. আবহাওয়ার
      8. ভ্রমণ
      9. শিক্ষা ও শিক্ষাঙ্গন
      10. কৃষি ও প্রকৃতি
      11. শিল্প ও সাহিত্য
      12. View All

      ট্রাম্পের ট্যারিফ: যুক্তরাষ্ট্র বনাম বিশ্ব

      এপ্রিল ১০, ২০২৫

      গাজায় হামলা: ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত মানবতা

      এপ্রিল ৮, ২০২৫

      জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু ১২ মে

      মে ৭, ২০২৬

      সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি

      এপ্রিল ২৯, ২০২৬

      পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল

      এপ্রিল ২০, ২০২৬

      প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

      নভেম্বর ৮, ২০২৫

      হামে আরও ১৭ শিশুর মৃত্যু

      মে ২৫, ২০২৬

      হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

      মে ২৪, ২০২৬

      হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল

      মে ২৩, ২০২৬

      ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের সহজ উপায়

      মে ২৩, ২০২৬

      প্রধানমন্ত্রীর সাথে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

      মে ৭, ২০২৬

      হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা

      মে ৩, ২০২৬

      আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

      মে ১, ২০২৬

      সৌদি আরবে পৌঁছালেন ৭৬৩৪ হজযাত্রী

      এপ্রিল ২০, ২০২৬

      ঢাকা-৪ এ ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াত এমপির ভাগিনা সাব্বির গ্রেফতার

      মে ১৩, ২০২৬

      শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

      এপ্রিল ৩০, ২০২৬

      পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

      জানুয়ারি ২৩, ২০২৬

      আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

      জুলাই ৮, ২০২৫

      প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

      মে ১৯, ২০২৬

      এসির সুবিধা ও অসুবিধা

      মে ১৩, ২০২৬

      ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

      মে ১২, ২০২৬

      ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

      মে ১২, ২০২৬

      ঈদের দিনে পাঁচ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

      মে ২৫, ২০২৬

      সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

      মে ২২, ২০২৬

      তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস

      মে ২০, ২০২৬

      দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি আভাস

      মে ১১, ২০২৬

      প্রথম বাংলাদেশি হিসেবে এবার মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

      মে ৩, ২০২৬

      হোটেল ডি’মোর শ্রীমঙ্গলের সফট ওপেনিং

      জানুয়ারি ৩, ২০২৬

      সুন্দরবনের ভিতরে থাকতে চাইলে বনলতাকে বেছে নিন, আছে বিশেষ প্যাকেজ

      ডিসেম্বর ২৯, ২০২৫

      মালদ্বীপে পরিবারের সঙ্গে রঙিন যাত্রার শুরু

      সেপ্টেম্বর ১৯, ২০২৫

      নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়

      মে ২৫, ২০২৬

      আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি শুরু

      মে ২৩, ২০২৬

      রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

      মে ২৩, ২০২৬

      ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

      মে ২১, ২০২৬

      সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

      মে ২, ২০২৬

      কাপ্তাই হ্রদে মাছ ধরা বারণ

      এপ্রিল ২১, ২০২৬

      প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসা

      জুলাই ৬, ২০২৫

      মাগুরায় পাট চাষী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

      জুন ১৯, ২০২৫

      অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হলো দিলরুবা হকের কাব্যগ্রন্থ “যদি! দেখা না হতো”

      মার্চ ৫, ২০২৬

      অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি আহসান উল্যাহ’র কাব্যগ্রন্থ “শেষের পাতা”

      মার্চ ৪, ২০২৬

      বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

      ফেব্রুয়ারি ২৩, ২০২৬

      জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ

      ফেব্রুয়ারি ১৭, ২০২৬

      নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়

      মে ২৫, ২০২৬

      হামে আরও ১৭ শিশুর মৃত্যু

      মে ২৫, ২০২৬

      ঈদের দিনে পাঁচ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

      মে ২৫, ২০২৬

      হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

      মে ২৪, ২০২৬
    • বিজ্ঞাপন
    সময় সমাচারসময় সমাচার
    Home » মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন
    জাতীয়

    মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারমে ২৫, ২০২৬No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest Email

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

    তিনি বলেছেন, ‘দীর্ঘ দুঃশাসনের পর, রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান এবং ১৬ বছরের ত্যাগ-সংগ্রামের গণতান্ত্রিক অভিযাত্রা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে।’

    ‘প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে; মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রধানমন্ত্রী তারেক রহমান দৃশ্যমান যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’

    সোমবার বিকেল ৩ টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।

    সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

    মাহদী আমিন বলেন, ‘চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।’

    মুখপাত্র বলেন, সরকার গঠনের প্রথম দিন থেকেই অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতনির্ভর ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

    তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত উদ্যোগ দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

    প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে মাহদী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরো শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানি প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।’

    তিনি বলেন, ‘ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে।’

    মাহদী আমিন বলেন, ‘দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

    সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য ‘সর্বোচ্চ স্বাধীনতা’ নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মুখপাত্র বলেন, তবে বাকস্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেদগারের রাজনীতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

    মাহদী আমিন বলেন, ‘১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার মোট ১০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং বাকি সিদ্ধান্তগুলো বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।’

    তিনি বলেন, ‘শ্রমিকদের ঈদের আগে বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। ব্যাংক, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সমন্বয় করা হয়েছে।’

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও বিশেষ নৌ-সার্ভিস চালুর কথাও উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং ঈদের সাত দিন আগে থেকে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।’

    তিনি বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হজযাত্রীদের বিমানভাড়া কমানো সম্ভব হয়েছে।’

    মাহদী আমিন বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।

    আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ এগিয়ে চলছে।’

    ‘বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ, বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালু এবং তরুণদের জন্য স্পোর্টস ও নতুন কুঁড়ি কার্যক্রম শুরু করা হয়েছে।’

    স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘হামের টিকা এনে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন ছুটি উন্নীত করা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।’

    সংবাদ সম্মেলনে শিশু রামিসার ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী পরিবারের সদস্যদের বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যেই এ ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে।’

    তিনি আরো বলেন, ‘মেহেরপুরে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের দায়ে এক আসামিকে ২৯ কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা দ্রুত বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি বিরল নজির।’

    প্রধানমন্ত্রীর মানবিক দিক তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না; বরং প্রধানমন্ত্রীই জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি মানুষের কথা শুনছেন, দুঃখ-কষ্টে পাশে দাঁড়াচ্ছেন এবং সাহস ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।’

    তিনি বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টে আবারো ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

    ‘এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কয়েকটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’

    ‘গত মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এবং প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রবাসী কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।’

    মাহদী আমিন বলেন, ‘প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।’

    তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেকে কোনো দূরবর্তী ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নয়, বরং গণমানুষের প্রতিনিধি ও সমাজের একজন সাধারণ মানুষ হিসেবেই প্রমাণ করছেন।’

    সংবাদ সম্মেলনের শুরুতে মাহদী আমিন পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীন সহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

    সূত্র: বাসস

    ফিচার্ড ব্রেকিং নিউজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    স্টাফ রিপোর্টার

    Related Posts

    মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

    মে ২৫, ২০২৬

    “২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে”

    মে ২৫, ২০২৬

    নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়

    মে ২৫, ২০২৬

    সেতাবগঞ্জ পশুর হাটে বাড়ছে বেচাকেনা, নিরাপত্তায় কড়া নজরদারি

    মে ২৫, ২০২৬

    প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: ত্রাণমন্ত্রী

    মে ২৫, ২০২৬

    ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

    মে ২৫, ২০২৬
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Don't Miss

    মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

    By স্টাফ রিপোর্টারমে ২৫, ২০২৬০ Views

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর মিরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের…

    মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

    মে ২৫, ২০২৬

    “২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে”

    মে ২৫, ২০২৬

    নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়

    মে ২৫, ২০২৬
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Our Picks

    মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

    মে ২৫, ২০২৬

    মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

    মে ২৫, ২০২৬

    “২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে”

    মে ২৫, ২০২৬

    নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়

    মে ২৫, ২০২৬

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    আজকের দিন-তারিখ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    

    প্রকাশক : সাবিনা ইয়াছমিন
    সম্পাদক মন্ডলী সভাপতি : এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান |
    ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মামুন হোসেন খন্দকার
    ঠিকানা: ৮/৪ তোপখানা রোড রমনা ঢাকা ১২১৭
    ইমেইল: info@somoyshomachar.com
    যোগাযোগ: +৮৮-০১৭১১৯৯৬৩১৮

    আওয়ার পিক্স

    মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

    মে ২৫, ২০২৬

    মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার : মাহদী আমিন

    মে ২৫, ২০২৬

    “২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে”

    মে ২৫, ২০২৬
    আজকের দিন-তারিখ
    • সোমবার (রাত ৮:০৭)
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • প্রচ্ছদ
    • দেশজুড়ে
    • রাজনীতি
    • অন্যান্য
    কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত I সময় সমাচারI Designed & Develop by Prime Digital Agency.

    Type above and press Enter to search. Press Esc to cancel.