Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

    জুন ১০, ২০২৬

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩

    জুন ১০, ২০২৬

    হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

    জুন ১০, ২০২৬
    Facebook Instagram WhatsApp
    সদ্য প্রাপ্ত :
    • বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
    • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩
    • হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯
    • বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা
    • অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
    • ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
    • বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
    • বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, জুন ১০
    সময় সমাচারসময় সমাচার
    Demo
    • প্রচ্ছদ
    • জাতীয়
      • রাজধানী
    • দেশজুড়ে
      1. ঢাকা বিভাগ
      2. ময়মনসিংহ বিভাগ
      3. চট্টগ্রাম বিভাগ
      4. সিলেট বিভাগ
      5. বরিশাল বিভাগ
      6. রাজশাহী বিভাগ
      7. রংপুর বিভাগ
      8. খুলনা বিভাগ
      9. View All

      পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

      মে ২৬, ২০২৬

      মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

      মে ২৫, ২০২৬

      ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

      মে ২৪, ২০২৬

      আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

      সেপ্টেম্বর ১৪, ২০২৫

      ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র ঈদ আনন্দে মুখরিত

      জুন ১১, ২০২৫

      আড়াইশ বছর ধরে চলছে পঞ্চায়েত প্রথা

      জুন ৮, ২০২৫

      দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

      এপ্রিল ১১, ২০২৫

      সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১নং সতর্কসংকেত

      এপ্রিল ১, ২০২৫

      চট্টগ্রামে কোরবানির পশু আসা শুরু, সপ্তাহান্তে জমবে হাট

      মে ২১, ২০২৬

      বান্দরবানে নতুন পুলিশ সুপারের যোগদান

      মে ১১, ২০২৬

      ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

      মে ১০, ২০২৬

      ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা

      এপ্রিল ২০, ২০২৬

      সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

      মে ২, ২০২৬

      সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার

      জুন ৭, ২০২৫

      দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

      এপ্রিল ১১, ২০২৫

      কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

      এপ্রিল ১০, ২০২৫

      কুয়াকাটা মহাসড়কে চলন্ত পিকআপের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, হেল্পার নিহত

      মে ২৬, ২০২৬

      ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল

      জুন ১৭, ২০২৫

      পদত্যাগ করে বললেন, ‘কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না’

      মে ১৫, ২০২৫

      নিদ্রা সমুদ্র সৈকত: অপার সম্ভাবনার এক নিসর্গ ভূমি

      মে ৬, ২০২৫

      সেতাবগঞ্জ পশুর হাটে বাড়ছে বেচাকেনা, নিরাপত্তায় কড়া নজরদারি

      মে ২৫, ২০২৬

      বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

      মে ২২, ২০২৬

      রাজশাহীতে রেলপথ অবরোধ, যোগাযোগ বন্ধ সারাদেশের সঙ্গে

      জুন ১১, ২০২৫

      যমুনা নদীর পানি বাড়ছেই

      জুন ৪, ২০২৫

      দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

      মে ২৩, ২০২৬

      ডোমারে বালুভর্তি ট্রাক উল্টে ২ জন নিহত

      মে ২৩, ২০২৬

      দিনাজপুর টেক্সটাইল মিল চালুর প্রক্রিয়া চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

      এপ্রিল ১২, ২০২৬

      পঞ্চগড় প্রেস ক্লাব সিলগালা, ১৪৪ ধারা জারি

      মে ২৯, ২০২৫

      কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

      মে ২৩, ২০২৬

      মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

      মে ২৭, ২০২৫

      নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন, ঝড়-বৃষ্টিতে কৃষকের মাথায় হাত

      মে ৪, ২০২৫

      বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল কুয়েটের ৩৭ শিক্ষার্থীর

      এপ্রিল ২৩, ২০২৫

      বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

      জুন ১০, ২০২৬

      বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা

      জুন ১০, ২০২৬

      ধর্ষণ-হত্যার জেরে পাবনায় আসামির বাড়িতে আগুন, নিহত ৩

      জুন ৯, ২০২৬

      দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

      জুন ৯, ২০২৬
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
      • রাজস্ব
    • আইন-আদালত
    • বিনোদন
    • খেলাধুলা
      • ক্রিকেট
    • অন্যান্য
      1. সম্পাদকীয়
      2. চাকরি
      3. স্বাস্থ্য ও চিকিৎসা
      4. ধর্ম
      5. অপরাধ
      6. তথ্যপ্রযুক্তি
      7. আবহাওয়ার
      8. ভ্রমণ
      9. শিক্ষা ও শিক্ষাঙ্গন
      10. কৃষি ও প্রকৃতি
      11. শিল্প ও সাহিত্য
      12. View All

      ট্রাম্পের ট্যারিফ: যুক্তরাষ্ট্র বনাম বিশ্ব

      এপ্রিল ১০, ২০২৫

      গাজায় হামলা: ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত মানবতা

      এপ্রিল ৮, ২০২৫

      জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু ১২ মে

      মে ৭, ২০২৬

      সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি

      এপ্রিল ২৯, ২০২৬

      পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল

      এপ্রিল ২০, ২০২৬

      প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

      নভেম্বর ৮, ২০২৫

      হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩

      মে ৩০, ২০২৬

      হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

      মে ২৯, ২০২৬

      হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

      মে ২৭, ২০২৬

      হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

      মে ২৬, ২০২৬

      প্রধানমন্ত্রীর সাথে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

      মে ৭, ২০২৬

      হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা

      মে ৩, ২০২৬

      আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

      মে ১, ২০২৬

      সৌদি আরবে পৌঁছালেন ৭৬৩৪ হজযাত্রী

      এপ্রিল ২০, ২০২৬

      গ্রাহকের ক্রেডিট কার্ড নিয়ে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

      জুন ৯, ২০২৬

      ঢাকা-৪ এ ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াত এমপির ভাগিনা সাব্বির গ্রেফতার

      মে ১৩, ২০২৬

      শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

      এপ্রিল ৩০, ২০২৬

      পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

      জানুয়ারি ২৩, ২০২৬

      প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

      মে ১৯, ২০২৬

      এসির সুবিধা ও অসুবিধা

      মে ১৩, ২০২৬

      ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

      মে ১২, ২০২৬

      ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

      মে ১২, ২০২৬

      সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

      জুন ৫, ২০২৬

      দেশের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

      জুন ৩, ২০২৬

      দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

      মে ৩০, ২০২৬

      ঈদের দিনে পাঁচ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

      মে ২৫, ২০২৬

      প্রথম বাংলাদেশি হিসেবে এবার মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

      মে ৩, ২০২৬

      হোটেল ডি’মোর শ্রীমঙ্গলের সফট ওপেনিং

      জানুয়ারি ৩, ২০২৬

      সুন্দরবনের ভিতরে থাকতে চাইলে বনলতাকে বেছে নিন, আছে বিশেষ প্যাকেজ

      ডিসেম্বর ২৯, ২০২৫

      মালদ্বীপে পরিবারের সঙ্গে রঙিন যাত্রার শুরু

      সেপ্টেম্বর ১৯, ২০২৫

      এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

      জুন ৮, ২০২৬

      দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

      জুন ৬, ২০২৬

      নজরুল জয়ন্তীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধায় নজরুল বিশ্ববিদ্যালয়

      মে ২৫, ২০২৬

      আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি শুরু

      মে ২৩, ২০২৬

      সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

      মে ২, ২০২৬

      কাপ্তাই হ্রদে মাছ ধরা বারণ

      এপ্রিল ২১, ২০২৬

      প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসা

      জুলাই ৬, ২০২৫

      মাগুরায় পাট চাষী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

      জুন ১৯, ২০২৫

      অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হলো দিলরুবা হকের কাব্যগ্রন্থ “যদি! দেখা না হতো”

      মার্চ ৫, ২০২৬

      অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি আহসান উল্যাহ’র কাব্যগ্রন্থ “শেষের পাতা”

      মার্চ ৪, ২০২৬

      বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

      ফেব্রুয়ারি ২৩, ২০২৬

      জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ

      ফেব্রুয়ারি ১৭, ২০২৬

      এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

      জুন ৮, ২০২৬

      দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

      জুন ৬, ২০২৬

      সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

      জুন ৫, ২০২৬

      দেশের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

      জুন ৩, ২০২৬
    • বিজ্ঞাপন
    সময় সমাচারসময় সমাচার
    Home » কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে: প্রধানমন্ত্রী
    জাতীয়

    কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে: প্রধানমন্ত্রী

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারমার্চ ১৬, ২০২৬No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest Email

    কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যে দল মানুষের উপকার হবে—এমন কাজ করার চেষ্টা করে। সেই লক্ষ্য থেকেই সাহাপাড়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন শেষ হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। একই সঙ্গে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি এই সেচ ব্যবস্থার আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে এই খালের পানির সুবিধা ব্যবহার করতে পারবেন।

    তারেক রহমান বলেন, খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানের তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি বলেন, বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের বেশির ভাগই গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। তাই কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি। কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। এ কারণে সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

    নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার কথা বলা হয়েছিল এবং সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

    খাল খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অনেক খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষার সময় পানি ধরে রাখা যায় না। ফলে একদিকে বন্যার সময় হঠাৎ করে উজান থেকে আসা পানি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির সংকটে কৃষিকাজ ব্যাহত হয়। খাল খননের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং তা কৃষিকাজে ব্যবহার করা যাবে।

    তিনি জানান, সারা দেশে পর্যায়ক্রমে বড় পরিসরে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে পানি সংরক্ষণ, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়।

    খালের দুই পাশে বৃক্ষরোপণের কথাও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, সাহাপাড়ার খালের পাড়ে প্রায় সাত হাজার গাছ লাগানো হবে। পাশাপাশি মানুষের চলাচলের সুবিধার জন্য খালের পাশ দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগও নেওয়া হবে, যাতে এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারেন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক এলাকায় খাল ও নদীতে পানি না থাকায় কৃষকদের গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলতে হয়। এতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। তাই মাটির ওপরে থাকা পানিকে সংরক্ষণ করা এবং পরিকল্পিতভাবে ব্যবহার করা জরুরি।

    কৃষকদের সহায়তায় নতুন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ছোট, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। শিগগিরই এর পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।

    একই সঙ্গে দেশের চার কোটি পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে দেশের সব এলাকার মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

    উত্তরাঞ্চলের কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করেন তারেক রহমান। এ বিষয়ে কৃষি প্রক্রিয়াজাত বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং ঈদের পর তাদের নিয়ে বৈঠক করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ এ এলাকায় কৃষি-নির্ভর মিল ও শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

    এতে স্থানীয় তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তারেক রহমান বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নত করা। তিনি বলেন, মাসে পাঁচ হাজার টাকা আয় করা মানুষের আয় যেন আগামী কয়েক বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যায়—এমন নীতি ও পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির রাজনীতির লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া কৃষকের বন্ধু ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারও কৃষকের পাশে থাকতে চায়।

    দেশের উন্নয়নে জনগণের সমর্থনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণই দেশের মালিক এবং জনগণের সমর্থন ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই দেশ গড়ার এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

    খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দেশ গড়ার একটি নতুন উদ্যোগের সূচনা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে।

    দিনাজপুরের সাহাপাড়ায় খাল খননের কাজ সম্পন্ন হলে আবারও এলাকাটি পরিদর্শনে আসবেন বলে জানান প্রধানমন্ত্রী এবং এই কর্মসূচি সফল করতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান।

    দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

    ফিচার্ড ব্রেকিং নিউজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    স্টাফ রিপোর্টার

    Related Posts

    বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

    জুন ১০, ২০২৬

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩

    জুন ১০, ২০২৬

    হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

    জুন ১০, ২০২৬

    বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা

    জুন ১০, ২০২৬

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

    জুন ৯, ২০২৬

    ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা

    জুন ৯, ২০২৬
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Don't Miss

    বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

    By স্টাফ রিপোর্টারজুন ১০, ২০২৬৪ Views

    দিনাজপুরের বোচাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে গুড নেইবারস…

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩

    জুন ১০, ২০২৬

    হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

    জুন ১০, ২০২৬

    বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা

    জুন ১০, ২০২৬
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Our Picks

    বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

    জুন ১০, ২০২৬

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩

    জুন ১০, ২০২৬

    হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

    জুন ১০, ২০২৬

    বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা

    জুন ১০, ২০২৬

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    আজকের দিন-তারিখ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    

    প্রকাশক : সাবিনা ইয়াছমিন
    সম্পাদক মন্ডলী সভাপতি : এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান |
    ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মামুন হোসেন খন্দকার
    ঠিকানা: ৮/৪ তোপখানা রোড রমনা ঢাকা ১২১৭
    ইমেইল: info@somoyshomachar.com
    যোগাযোগ: +৮৮-০১৭১১৯৯৬৩১৮

    আওয়ার পিক্স

    বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

    জুন ১০, ২০২৬

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩

    জুন ১০, ২০২৬

    হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

    জুন ১০, ২০২৬
    আজকের দিন-তারিখ
    • বুধবার (রাত ১১:৩৭)
    • ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • প্রচ্ছদ
    • দেশজুড়ে
    • রাজনীতি
    • অন্যান্য
    কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত I সময় সমাচারI Designed & Develop by Prime Digital Agency.

    Type above and press Enter to search. Press Esc to cancel.