Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ
- ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
- দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
- প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যারা
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
Author: স্টাফ রিপোর্টার
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে যে, অপো এ৬ প্রো এখন আবার বাজারে পাওয়া যাচ্ছে; ডিভাইসটি প্রথম পর্যায়ে ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছে। ডিভাইসটির প্রথম ব্যাচ খুব অল্প সময়ের মধ্যে পুরো বিক্রি হয়ে যায়, যা বাংলাদেশে অপোর সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রি-অর্ডার সেলআউটগুলোর মধ্যে অন্যতম। এই বিপুল সাফল্য অপোর উদ্ভাবন ও পণ্যের গুণগত মানের প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আস্থা ও আগ্রহকে তুলে ধরে। অপো এ৬ প্রো এর অতুলনীয় পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী সক্ষমতা ও এক্সট্রিম ডিউরেবিলিটির সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে, যা এই ক্যাটাগরিতে নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। ধারাবাহিকভাবে ডিভাইসটির চাহিদা বাড়তে থাকায় অপো এর সহজলভ্যতা দ্রুত নিশ্চিত করেছে,…
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার দুপুরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। মালিক…
নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল ও নিজের ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেন এই লেস্টার সিটি তারকা। পেশাদার ফুটবলারদের কাছে সাধারণত অর্থ উপার্জনই মুখ্য বিষয় হয়ে ওঠে। তবে হামজার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার কাছে অর্থ নয়, বরং দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের আকাঙ্ক্ষাই মুখ্য। হামজা বলেন, “আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অর্চিতা স্পর্শিয়া। সেখানে তিনি প্রায়ই নিজের ভালো লাগার মুহূর্ত ও ভাবনা শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন, সে ছোট হয়; না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু…
সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবার আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পট পরিবর্তনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরে তা আরও ধাপে ধাপে বাড়ানো হয়। সবশেষ চার মাস বাড়ানো হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই, আওয়ামীলীগ এদেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামীলীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামীলীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সোমবার (১০ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। ভিপি নুর লেখেন, দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই…
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ধার্য করেন। বিস্তারিত আসছে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলন করা হবে। শায়রুল কবির খান আরও বলেন, দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশে বিরাজমান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতরে থাকা জুলহাস নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাত তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। তবে রাত বেশি হওয়ায় একজন নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান। এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক অথবা হেলপার জুলহাস। এসময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে…
