Author: স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, ‘বিএনপি রাজনীতিতে ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে।’ কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে দেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের প্রত্যাখান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধাসৃষ্টি করার…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ফের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাসটি দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’ এরপর আসিফ বলেন, You know who (আপনারা জানেন সে কে)। পরে তিনি আরও বলেন, যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স…

Read More

বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ঘোষণা করেছে তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক ‘গুরু কার্বোনেটেড বেভারেজ’ এখন থেকে পাওয়া যাবে মাত্র ২০ টাকায়। আগে এর দাম ছিল ২৫ টাকা। অর্থাৎ ভোক্তাদের ক্রয়ক্ষমতার কথা ভেবেই পণ্যের দাম কমানো হয়েছে ৫ টাকা। ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসার পর অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই এনার্জি ড্রিংক। নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে এখন আরও বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত পানীয়টি। বুধবার রাজধানীর বনানীতে দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক…

Read More

আলোচিত চিত্রনায়িকা পরীমণি সবসময়ই সামাজিক মাধ্যমে সরব থাকেন। প্রায়ই তিনি ভক্তদের জন্য শেয়ার করেন নিজের নানা মুহূর্ত। কখনো নতুন সাজে, কখনো ভিন্নধর্মী পোশাকে হাজির হয়ে চমকে দেন অনুসারীদের। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আবারও নতুন রূপে ধরা দিলেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের ছবি, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। ছবিতে পরীমণিকে দেখা যায় নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায়, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। সঙ্গে মানানসই ভারী গহনা—নাকফুল, নেকলেস, দুল ও চুড়িতে সেজেছেন তিনি। তার আকর্ষণীয় মেকআপ ও স্টাইলিশ হেয়ারস্টাইল পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় আবহ। ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ভরে উঠেছে…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি মহল খাগড়াছড়ি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয়, সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, দেশে দুর্গাপূজা যেন উৎসবমুখর না হয়, সে জন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতিতে আটকা পড়া পর্যটকদের বেশির ভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ি পরিস্থিতি…

Read More

চীনের আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে বাংলাদেশে চালু করেছে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ। এর ফলে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও সুবিধাজনক উপায়ে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে টপপের অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় প্রতিষ্ঠানটি অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়। ফলে গ্রাহকরা শুধু কিস্তিতে ফোন কেনার সুযোগই পাবেন না, চাইলে নিয়মিত তাদের ডিভাইসও আপগ্রেড করতে পারবেন। বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য এটি নতুন প্রযুক্তি ব্যবহারে আরও বড় সুবিধা এনে দেবে। টপপের সিইও চেনফেই জানান, “আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী কয়েক বছরে আরও…

Read More

ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি এ স্ট্যাটাস দেন। সাদিক কায়েম লেখেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় – খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। তিনি আরও লেখেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা- এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। ভিপি লিখেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,…

Read More

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়া হবে। এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

Read More

সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোথায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

Read More