Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তন ‘মানবতার ধ্বংসের দিকে পরিচালিত করবে না। বিলিয়নেয়ার সমাজসেবক বিল গেটস একটি দীর্ঘ স্মারকলিপিতে যুক্তি দিয়ে দেখিয়েছেন, মানবসৃষ্ট বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় একটি আনুপাতিক এবং বাস্তবসম্মত পদ্ধতির উদ্যোগ নেয়া প্রয়োজন। ব্রাজিলে কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগে সোমবার দিনের শেষের দিকে এই বার্তাটি প্রকাশিত হয়েছিল। জলবায়ু অভিযোজন এবং মানব উন্নয়নের ওপর সভার মনোযোগের প্রশংসা করেছেন গেটস। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস তার ‘ব্রেকথ্রু এনার্জি’ সংস্থার মাধ্যমে সবুজ প্রযুক্তির একজন প্রধান সমর্থক। তিনি স্বীকার করেছেন, জলবায়ু পরিবর্তনের ‘গুরুতর পরিণতি’ হবে, তবে তিনি আরো বলেছেন, ‘অদূর ভবিষ্যতে মানুষ পৃথিবীর বেশিরভাগ জায়গায় বসবাস করতে এবং উন্নতি করতে সক্ষম হবে।’…
হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজিত হতো। মাঝে বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায়। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর বসে ২০২৪ সালে। টানা দ্বিতীয় বছর আয়োজন হতে যাচ্ছে এবার। গত আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। গত আসরের মতো এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। একইভাবে…
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি বজায় রাখার শিক্ষা দেয়। তিনি মনে করেন, সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান ও নেতৃত্বদানকারী হিসেবে ইমাম এবং খতিবদের পক্ষেই ইসলামের আলোয় ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব। তাদের নেতৃত্বের ওপরই সমাজে আলো ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি নির্ভর করে। বুধবার (২৯ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি খতিবদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইমামরাই সমাজের অন্ধকার দূর করে আলোর উন্মোচন করে দেন। ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন,…
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির রেকর্ড-ব্রেকিং সি৭৫ লাখো ক্রেতার মন জয় করার পর এখন পরবর্তী সি-সিরিজ ডিভাইস উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। জনপ্রিয় সি৭৫-এর উত্তরসূরি হিসেবে বিবেচিত আসন্ন সি-সিরিজ স্মার্টফোনটি এমন উল্লেখযোগ্য, সার্বিক আপগ্রেড নিয়ে আসবে যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করার পাশাপাশি সাশ্রয়ী স্মার্টফোন সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করবে। উন্মোচনের সময় রিয়েলমি সি৭৫ বাজারে তুমুল আলোড়ন সৃষ্টি করে হয়ে ওঠে তার ক্যাটাগরির সর্বাধিক বিক্রিত রিয়েলমি ফোন। এটিই ছিল সেই সেগমেন্টের একমাত্র অফিসিয়ালি ওয়াটারপ্রুফ স্মার্টফোন, যা এর বিশাল ব্যাটারি লাইফ ও শক্তিশালী পারফরম্যান্স দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে। যারা দীর্ঘদিন ব্যবহার, নির্ভরযোগ্যতা ও অতুলনীয় মূল্যের সমন্বয় খুঁজছিলেন, অল্প সময়ের মধ্যে এই মডেলটি…
জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে জোট করছে গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল- সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। এমন তথ্য সত্যি নয় দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পদক রাশেদ খান। আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি বলেন, এনসিপির নেতৃত্ব গণঅধিকার পরিষদ জোট করবে—সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। তিনি বলেন, কিছু করতে গেলে উদারতা ও আন্তরিকতা প্রয়োজন। আমরা…
একজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই কার্যক্রম শুরু হবে। সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে। গ্রাহকদের জানানো হয়েছে, তারা নিজেদের পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাহ এলাকায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার ঘটনার পর এই হামলার নির্দেশ দেন বলে জানিয়েছে আল জাজিরা। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর নির্দেশের পর গাজার বিভিন্ন স্থানে একাধিক বিমান ও স্থল হামলা চালানো হয়। এদিকে, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর আপাতত স্থগিত রাখা হবে। হামাস সতর্ক করেছে, ইসরায়েল বড় ধরনের উস্কানি দিলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ…
বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোনের সাথে কক্সবাজারের ঐতিহ্যবাহী, নান্দনিক পাঁচ তারকা হোটেল দ্যা কক্স টুডে এবং বাংলাদেশের সর্ব প্রথম চেইন লাক্সারি তিন তারকা ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার। উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীনফোনের পক্ষ থেকে মিস মুনিয়া গণি (হেড অফ পার্টনারশিপ) এবং মহিউদ্দিন খান খোকন (ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং)। এই চুক্তির আওতায় অতিথিদের সেবায় সংযুক্ত হবে নতুন আতিথেয়তা। এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীনফোন এবং হোটেল দ্যা কক্স টুডে এবং ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একসাথে এগিয়ে চলুক স্মার্ট আতিথেয়তার নতুন দিগন্ত।এখন থেকে জিপি ষ্টার গ্রাহকেরা হোটেল দ্য কক্স টুডে ও…
জাতীয় নির্বাচনের দিন গণভোটের দাবিকারীরা ‘জুলাই সনদকে’ অকার্যকর করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে ‘জুলাই সনদের’ আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করার জোর দাবি জানিয়েছেন। এছাড়া, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে স্পষ্ট করেন, যারা নির্বাচনের দিন গণভোট চাইছেন, তারা শুরু থেকেই ‘জুলাই সনদের’…
