Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
- প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যারা
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই তিনি তার পিতার কবরে শ্রদ্ধা জানান। বহুদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন, যা উপস্থিত সবার মাঝেও এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্ব দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের আগমনের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতাসহ দেশের বিদ্যমান অনিশ্চয়তা দূর হবে বলে…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখার কারণে তিনি বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। উল্লেখ্য, সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরে সংগঠনের সাংবিধানিক নীতি অনুযায়ী তিনি সিবগাতুল্লাহ…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা হন। মাজারে পৌঁছে তিনি সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে তাকে সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। শিক্ষাজীবনে নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেয়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা যান-চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি, লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ধর’সহ নানা স্লোগান দেয়। অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেয় হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। দেশে পৌঁছানোর পর রাজধানীর ৩০০ ফিটে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতা ৩০০ ফিট ও এর আশপাশের এলাকা ভরে দেয়। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন। এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে প্রবেশের পর ভোরে সকাল ৯টা ৩৪ মিনিটে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন…
পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ বিশ্বাস করেন, ক্যারিয়ারে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার সক্ষমতা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রয়েছে। তাঁর ভাষায়, রোনাল্ডো বর্তমানে এমন দারুণ ফর্মে আছেন যে তাকে থামানো প্রায় অসম্ভব। বর্তমানে রোনাল্ডোর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫। ২০২৩ সালে মার্টিনেজ দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে পর্তুগালের জার্সিতে তিনি করেছেন আরও ২৫ গোল। স্পেনের দৈনিক *মার্কা*-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, রোনাল্ডো কখনোই রেকর্ডের পেছনে ছুটে বেড়ান না; বরং প্রতিদিন নিজের সর্বোচ্চটা দিতে চান। “তিনি এখন ক্যারিয়ারের খুবই ভালো সময় কাটাচ্ছেন। প্রতিদিনের পরিশ্রম এবং মনোযোগই তাঁকে এই পর্যায়ে এনেছে। ১,০০০ গোল বা নির্দিষ্ট ম্যাচ সংখ্যা—এসব দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে তিনি ভাবেন…
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছুটির দিনেও প্রার্থীরা যাতে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারেন—এ লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এনবিআর। এতে জানানো হয়, এনবিআরের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে। এই হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসহ সকল ধরনের কারিগরি সহায়তা পাওয়া যাবে। হেল্পডেস্কের সময়সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায় সেবা দেওয়া হবে। এ ছাড়া ২৭ ডিসেম্বর (শনিবার)…
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রকাশ হয়েছে বিশেষ সংগীত ‘নেতা আসছে’—যা ইতোমধ্যেই তৈরি করেছে ব্যাপক সাড়া। জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজের কণ্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রজেক্টের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর মুহূর্তেই এটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গানের কথায় তারেক রহমানকে ‘মা, মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে উপস্থাপন…
