Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
- প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যারা
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে দলের নেতাকর্মী এবং স্বজনরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বের করা হয় বেগম জিয়ার মরদেহ। সোয়া ৯টার দিকে ছেলের বাসায় পৌঁছায় বিএনপি নেত্রীর মরদেহ। সেখানে নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের…
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বের করা হয় সাবেক এই প্রধানমন্ত্রী의 মরদেহ। সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছালে সেখানে শোকের আবহ নেমে আসে। নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। এরপর দুপুর সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং জানায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। দেশের এই জাতীয় নেত্রীকে সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয় এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নির্বাহী ক্ষমতাও…
সংগীতাঙ্গনে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে শেষ হয়েছে তার দ্বিতীয় দাম্পত্য জীবন। তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হয়ে যাওয়ার কারণ।’ তিনি আরও জানান, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। পাশাপাশি এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ফেসবুক…
স্বামী শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লাশ দাফন করা হবে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিংয়ে জানান, দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকা জুড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। জানাজার পুরো বিষয়টি সঞ্চালন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম…
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক শোকবার্তায় বাফুফে জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন ও ভূমিকা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। শোকবার্তায় আরও বলা হয়, নেতৃত্ব ও সংগ্রামের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাফুফে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতেও। আপসহীন এই নেত্রীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ব্র্যান্ড তারকা হামিন আহমেদ লেখেন, “একটি যুগের অবসান।” তিনি আরও লেখেন, “সম্মানিত বেগম খালেদা জিয়া ছিলেন তাঁর সময়ের এক অনন্য প্রতীক—সততা, দেশপ্রেম ও অটল মানসিকতার এক বিরল উদাহরণ। ষড়যন্ত্রে ভরা এক সময়ে, চারপাশে যখন কুৎসিত চরিত্রদের আধিপত্য, তখনও তিনি ছিলেন দৃঢ়, অবিচল ও দুর্নিবার। অন্তরের গভীর থেকে তাঁর প্রতি ভালোবাসা…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন। এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়। এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার…
