Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২২ ডিসেম্বর) রাতে এই তথ্য জানা গেছে। যেকোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ করবে সরকার। নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আগামী ২৮ ডিসেম্বর। সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদি আরবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী। উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে…
চেলসি ও পিএসজির সাবেক তারকা থিয়াগো সিলভা ৪১ বছর বয়সেও থেমে নেই— ফেরালেন নতুন ঠিকানা, আর সেটি আবার তাঁর ক্যারিয়ারের শুরুর ক্লাব পোর্তো। পর্তুগিজ জায়ান্টরা ব্রাজিলিয়ান সেন্টার–ব্যাকের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ইউরোপে আলো ছড়িয়ে এবার সিলভা ফিরে এলেন সেই জায়গায়, যেখানে ২০০৪-০৫ মৌসুমে পোর্তো-বি দলের হয়ে প্রথম নিজের সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন। এরপর ডিনামো মস্কো, ফ্লামিনেন্স, এসি মিলান— সবশেষে পিএসজি হয়ে চেলসি; যেখানেই খেলেছেন, সেখানেই হয়ে উঠেছেন রক্ষণভাগের ভরসা। মিলানের হয়ে সিরি–এ, পিএসজির হয়ে সাতটি লিগ শিরোপা এবং চেলসির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ— বর্ণাঢ্য ক্যারিয়ারে একের পর এক অর্জন যুক্ত করেছেন সিলভা। মোট শিরোপা সংখ্যা…
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত তারকা মিষ্টি জান্নাত আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্দায় অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন আর স্পষ্টভাষী মন্তব্যের কারণেই বেশি শিরোনামে থাকার ইতিহাস রয়েছে তার। এবারও এর ব্যতিক্রম হলো না—সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। সম্প্রতি নিজের ভেরিফায়েড পেজে মিষ্টি লিখেছেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে, তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।’ তার এই হঠাৎ মেজাজ বদলের কারণ নিয়ে অনুসারীদের মনে কৌতূহল তৈরি হলেও নেটিজেনদের অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেছেন। কেউ লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনার সিদ্ধান্ত সঠিক।’ এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন মিষ্টি জান্নাত। কয়েকদিন…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনি দেশের মালিক। এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করুন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।’ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ শীর্ষক প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে…
বাংলাদেশে সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকামী সব মানুষের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সোমবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক হামলা শুধু প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ, জুলাই…
রাজধানীর প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ঘটনাটিতে জড়িত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলো মামলা করেছে। তবে ডেইলি স্টার এখনো মামলা করেনি; তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর মামলার প্রক্রিয়া শুরু হবে। নজরুল ইসলাম জানান, প্রথম আলোর মামলায় ৪০০–৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায়…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান এবং এরপর ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন। এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ঘোষণা দেন তিনি। আসিফ নজরুল বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার…
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু। এই প্রতিষ্ঠান টানা ৮ম বারের মতো জিতে নিলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু। শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় তাদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ প্রদান করা হয়…
এক দফা সময় বাড়ানোর পর আগামী ৩১ ডিসেম্বর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষদিন। এ সময়ের মধ্যে করদাতাদের বার্ষিক আয় ও ব্যয়ের খবর জানিয়ে রিটার্ন দিতে হবে। মনে রাখতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এদিকে, সরকার চাইলে রিটার্ন জমার সময় আবারও বাড়াতে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। চলতি ২০২৫-২৬…
