Author: স্টাফ রিপোর্টার

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই বছর পর তিনি ফিরছেন নতুন উদ্যমে, নতুন রূপে এবং নতুন গল্প নিয়ে। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’—এর মাধ্যমে বড় পর্দায় তাঁর এই প্রত্যাবর্তন ঘটছে। ছবিটিতে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সজল। অপু বিশ্বাস জানান, সিনেমাটির শুটিং দ্রুতগতিতে চলছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ। দর্শক তাকে দেখতে পাবেন একেবারে ভিন্ন রূপে, শক্তিশালী চরিত্রে। তিনি বলেন, “সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।” নতুন সহশিল্পী সজলকে নিয়ে অপুর প্রশংসার ঢেউ— “সজল ভাই…

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ঝিনাইদহ-৪ আসনের সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান। ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, “জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য প্রয়োজন। তারেক…

Read More

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং কারও পক্ষে অবস্থান করে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছেই তারা দায়িত্ব হস্তান্তর করবে। শনিবার সকালে ভোলায় ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর যাত্রা শুরুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে আমরা একটি অংশগ্রহণমূলক, উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিণত করতে চাই। সব রাজনৈতিক দল এতে অংশ নেবে বলে আমাদের আশা।” পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “দেশের অবস্থা একদম তলানিতে নেমে গিয়েছিল, সেখান থেকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এবারের নির্বাচনে মানুষ যেন…

Read More

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ ও ছাত্রজনতা শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, শহীদ হাদির হত্যার বিচারের দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাবেন তারা। সেই লক্ষ্যেই তারা শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কারণে অবস্থানরত ইনকিলাব মঞ্চের কর্মীরা কিছু সময়ের জন্য…

Read More

ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিজিবিলিটি কমে গিয়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তার কারণে ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পরিচালনা করা হয়েছে। তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটের মধ্যে ৩টি চট্টগ্রাম, ৪টি কলকাতা এবং ১টি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইটের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। একই সঙ্গে দেরি হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি দোয়া ও মোনাজাত করেন। তার আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় ঢাবি ছাত্রদল অবস্থান নেয় এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন শরিফ ওসমান হাদি।

Read More

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানসিন্দুক আজ শনিবার সকালে খোলা হয়েছে। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর সিন্দুকগুলো খোলার পর প্রাথমিকভাবে পাওয়া গেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা। এতে আগের সব দানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট সর্বশেষ দানসিন্দুক খোলা হলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। সেসময় প্রায় সাড়ে ১১ ঘণ্টার টানা গণনা শেষে মোট ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা সংগ্রহ হয়, যা ছিল পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। ওই গণনায় প্রায় ৫০০ জনের একটি দল অংশ নেয়। সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারতে যাবেন। শনিবার সকালে দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। এ কর্মসূচির ধারাবাহিকতায় তিনি পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

Read More

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়, এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, জাহাজে কোনো পর্যটক ছিলেন না।

Read More

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি শিগগিরই নিজ দলের পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, “মো. রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন।” তিনি আরও জানান, “গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের পর রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং দলের সদস্য পদ গ্রহণ করবেন। এরপর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ…

Read More