Author: স্টাফ রিপোর্টার

নানা সমালোচনা আর নেতিবাচক আলোচনার ভিড়েও বর্তমান বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা মনে ধরেছে দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। তার বিশ্বাস, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা। তবে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম নিয়ে নামা প্রসঙ্গে তিনি খানিকটা অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। অন্যদিকে, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে, সুপার ফোরের লড়াইয়ে রান রেট বা হিসাব-নিকাশ নয়—জয়টাই হবে মূল লক্ষ্য। এবারের এশিয়া কাপ শুরুর আগে টাইগারদের প্রস্তুতিতে অনেকেই বড় স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হংকং ম্যাচে কৌশলগত ভুল এবং শ্রীলঙ্কার কাছে হারের পর সেই স্বপ্নে ধাক্কা লাগে। যদিও শেষ পর্যন্ত দলটা জায়গা করে নেয় সুপার ফোরে। তবুও সমালোচনা…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর আদায়ের সবচেয়ে কার্যকর পথ হলো উন্নত সেবা নিশ্চিত করা। এনবিআর কর্মকর্তারা যদি সেবার মান উন্নত করেন, মানুষ কর দিতে আগ্রহী হবে। সেবা না পেলে তারা তা আটকে রাখবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, করদাতাদের ওপর চাপ সৃষ্টি বা ‘ধমক দিয়ে’ কর আদায়ের চেষ্টা করা যাবে না। ব্যবসায়ীরা লাভ করলে এবং মানসম্পন্ন সেবা পেলে স্বতঃস্ফূর্তভাবেই কর প্রদান করবেন। তিনি বলেন, ব্যবসা…

Read More

এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হতে চলেছে আজ। তবে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরের লাইনআপ, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। আগামীকাল (শনিবার) প্রথম সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাসী তিনি। থিলানা বলেন, “অবশ্যই, হ্যাঁ। কারণ আমরা বাংলাদেশের সাথে প্রায়ই খেলেছি। গত তিন-চার মাসে প্রায় চার-পাঁচটা ম্যাচ হয়েছে তাদের সঙ্গে। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা ভালো লড়াই দেবে।” বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন তিনি। “বাংলাদেশের দল…

Read More

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনকি সম্পাদকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করে তিনি এ আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। তিনি গত বছরের…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও স্টাইল দিয়েও তিনি ভক্তদের মন জয় করেছেন বহু আগেই। তবে এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে— রাজধানীর হাতিরঝিলে আয়োজিত দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আয়োজিত এই দৌড়ে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেসবুকে অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। নিজের কিছু ছবি পোস্ট করে লেখেন, “মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!” তৌসিফের কথায় স্পষ্ট, এত দীর্ঘ দৌড় তার কাছে একসময় অসম্ভব মনে…

Read More

বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ যে হতাশা এসেছে তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় না।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভাটি শুরু হয় বিকাল সাড়ে ৩টা নাগাদ। বদরুদ্দীন উমরের স্মরণে বক্তব্য দেন দেশের বিভিন্ন লেখক, এক্টিভিস্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মহাসচিব বলেন, ‘আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে…

Read More

ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়ে শুক্রবার স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসকদের চেষ্টায়ও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আসাম হারাল তার হৃদস্পন্দন।” তিন দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় জুবিন গার্গ আসামি, বাংলা ও হিন্দি ভাষার গান গেয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তবে বলিউডের ‘গ্যাংস্টার’…

Read More

বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়, তবু যেন একেবারে অন্য এক জগৎ—মালদ্বীপ। নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর নিরিবিলি দ্বীপের রাজ্য। পরিবার নিয়ে ভ্রমণের আনন্দ সব সময়ই আলাদা। পরিবার নিয়ে এখানে ভ্রমণ মানে শুধু ছুটি কাটানো নয়, বরং স্মৃতির ভাণ্ডার ভরে নেওয়া। প্রথমেই ফ্লাইট বুকিং, পাসপোর্ট, ভিসা (মালদ্বীপে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়) এবং প্রয়োজনীয় কাপড়-চোপড় গুছিয়ে নিলাম। জানালার বাইরে যত দূরে চোখ যায়, ততই দেখা যায় নীল রঙের অসংখ্য দ্বীপ ছড়িয়ে আছে ভারত মহাসাগরের বুকে। মালে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রথমেই চোখে পড়ে ছোট অথচ ব্যস্ত এই শহরের পরিচ্ছন্নতা এবং সুশৃঙ্খল পরিবেশ। মালে বড় শহর নয়, তবে প্রাণবন্ত। রাস্তায় গাড়ি, মোটরবাইক,…

Read More

ট্রল আর বিতর্ক যেন চিরসঙ্গী হয়ে উঠেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জীবনে। নেটমাধ্যমে প্রায়ই কটূক্তি ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় তাদের। সর্বশেষ ঘটনায় কাঞ্চনের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়লেন তার স্ত্রী শ্রীময়ী। সম্প্রতি তাদের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এক নেটিজেন কাঞ্চনের জন্মপরিচয় নিয়ে অশ্লীল ভাষায় কটাক্ষ করেন। বিষয়টি আর সহ্য করতে না পেরে শ্রীময়ী সরাসরি পদক্ষেপ নেন। তিনি ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লিঙ্ক প্রকাশ্যে শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। নিজের প্রতিক্রিয়ায় শ্রীময়ী লিখেছেন, “সাধারণত আমি এতটা গুরুত্ব দিই না। অনেক সময় মজার ছলে মন্তব্য…

Read More

রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটকে কেন্দ্র করে ফ্রান্সে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। বৃহস্পতিবার রাজধানী প্যারিসসহ বড় ছোট শহরে লাখো মানুষ নেমে আসেন রাজপথে। ট্রেড ইউনিয়নগুলোর হিসাব অনুযায়ী অন্তত ১০ লাখ মানুষ এতে যোগ দেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অংশ নিয়েছেন সর্বোচ্চ ৫ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে ৮০ হাজার পুলিশ। প্যারিস, লিওন ও নানতেসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। টিয়ারগ্যাস, লাঠি ও শিল্ড দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। শুধু প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৩০০-র বেশি মানুষকে। বিক্ষোভে অচল হয়ে পড়েছে পরিবহন। প্যারিসমুখী মেট্রোরেল বন্ধ, বহু সড়ক অবরুদ্ধ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ফার্মেসির ৯৮ শতাংশও শাটার নামিয়েছে। ঋণ…

Read More