Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি: স্পিকার
- প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল
- দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত ১১
- আজ খুশির ঈদ, উদযাপনে প্রস্তুত সারাদেশ
- যুদ্ধ ও আতঙ্কের ছায়ায় ম্লান মধ্যপ্রাচ্যের ঈদ আনন্দ
- ‘টি-টোয়েন্টি দলেই থাকা উচিত নয় শাহীন আফ্রিদির’
- খরগোশের সঙ্গে খুনসুটিতে মেতেছেন জয়া
Author: Somoy Shomachar
রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সংলাপে জাতীয় পার্টিকে (জাপা) এখনো আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে। এই আপত্তির পেছনে অভিযোগ হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। এমন প্রেক্ষাপটে সংলাপে জাপার ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি সূত্রগুলো বলছে, জাপাকে সংলাপে ডাকা হবে কি না, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছেন। গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ পাঁচটি দল…
বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে পাঁচ ক্যাটাগরির পদে ১২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদসংখ্যা: ৫ যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ১০টি শাখা সমন্বয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সাকল্যে ৫৭,২০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন…
টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায়টা তাহলে তাঁর ইচ্ছা অনুযায়ী ঘরের মাঠে খেলেই হচ্ছে! বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমকে সেরকম ইঙ্গিতই দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে ফারুক আজ বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার।’ এর আগে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর দেশে এসে খেলার এবং খেলা শেষে প্রয়োজনে নির্বিঘ্নে দেশ ছাড়ার…
গত ২০ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের আইফোন বিক্রি শুরুর পরপরই আইফোন ১৬ প্রো মডেলের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করে আসছিলেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করলেও নতুন আইফোনের পর্দার সমস্যা সমাধানে আইওএস অপারেটিং সিস্টেমের ১৮.০.১ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণটিতে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্রো মডেলের স্পর্শনির্ভর পর্দার ত্রুটি সমাধান করা হয়েছে। একই সঙ্গে ফোরকে মডেলের ভিডিও ধারণের সময় আইফোনের ক্যামেরা অকার্যকর হয়ে যাওয়ার পাশাপাশি বার্তা আদান-প্রদান সমস্যারও সমাধান করা হয়েছে নতুন সংস্করণটিতে। আর তাই আইফোন ১৬ মডেলের…
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে সাতটি দাবি তুলে ধরেছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মাহমুদুর রহমান দাবিগুলো জানান। সাত দফা দাবি হলো—এক. ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেশে–বিদেশে যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কমিটি গঠন করতে হবে। কমিটিতে স্বাস্থ্য, অর্থ, শিল্প ও গণপূর্ত ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। দুই. ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিন. যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করতে হবে। চার. ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যেসব চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না। আবার ‘মাইনাস টু’ দেখতে চান না। তিনি বলেছেন, ‘আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।’ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁরা সেই পর্যন্ত সময় দেবেন, যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটা…
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। শোকবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো, তা অপূরণীয়। বদরুদ্দোজা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপ্রধান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, কোনো ভাতের হোটেল থাকবে না। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায়বিচার পাবেন।’ তিনি আরও বলেন, ‘ডিবিতে নায়ক-নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে…
সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তাঁর বাবার ‘ইসকেমিক হার্ট ডিজিজ’ ছিল। গত বুধবার সকালে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহী বি চৌধুরী সকালে প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবর জানান। সকাল নয়টার পরে হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।…
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার খুব কাছে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এরই মধ্যে পেয়ে গেছেন বাংলাদেশের পাসপোর্ট। বাফুফে হাতে পেয়েছে তাঁর ব্যাপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র আর লেস্টার সিটির অনুমতি পেলেই হামজার আর বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা থাকবে না। আগামী মাসে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ব্যাপারে গতকালই বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। প্রতিপক্ষ কোন দেশ, সেটি এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে নভেম্বরের উইন্ডোতে হামজাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিবিসির খবর, লেস্টার সিটির অনুশীলনে…
