Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
- ঈদের দিনে রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
- যেসব প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে
- ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
- মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি: স্পিকার
- প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল
- দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত ১১
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় করা জিডিতে (জিডি নম্বর: ১৬৯৯) আব্দুল জব্বার মন্ডল উল্লেখ করেন, তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার…
সময় সমাচার ডেস্ক তিনি মন্ত্রী-এমপি নন, নন কোনো সামরিক-বেসামরিক বা উচ্চ পর্যায় সরকারি কর্মকর্তা। তিনি ধর্মীয় আনুগত্যে বিশ্বাসী নিভৃত পল্লী এলাকার একটি মসজিদের ইমাম। ৩৪ বছর ইমামতি করে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বাড়িতে ফিরলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাজাহান খান। তার বিদায় সফরে সঙ্গী হিসেবে যুক্ত হয় অর্ধশতাধিক মোটরসাইকেল। হাত নেড়ে ইমামের কর্মজীবনের শেষ বিদায় জানায় গ্রামবাসী। এর আগে ওই ইমামকে গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় তাকে। বিদায় বেলায় ইমামকে ফুল ছিটিয়ে এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাাসী। ৬০০ টাকা বেতনের ইমাম শাজাহান খানকে গ্রামবাসী ৯ লাখ ৩০০ টাকার চেক তুলে দিয়েছে বলে…
সময় সমাচার ডেস্ক চট্টগ্রামের রাউজানে ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শাহ আলম বকুল (৪১) নামে এক প্রকৌশলী নিহতের ঘটনা ঘটে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল তিনটার সময় রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে নিহত শাহ আলম বকুল একই এলাকার নুরুল ইসলাম ও শহিদা বেগমের ছেলে। তবে তার মা শহিদা বেগমের দুই ঘরের সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, প্রকৌশলী নুরুল আলম বকুল স্ত্রী ও সন্তানদের শহরে রেখে গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন। ঈদের পরের দিন দুপুরে নিজের বাড়িতে এসে মা শহিদা বেগম, সৎ ভাই দিদার আলম, নাজিম উদ্দিন, মুন্নি আকতার…
সময় সমাচার ডেস্ক সম্প্রতি এক বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কিত পরিবারগুলোর মধ্যে ছড়িয়ে পড়া ভয় ও উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, গত ৯ বছর ধরে তিনি এবং তার পরিবারের সদস্যরা, বিশেষত যারা বিএনপির সাথে সম্পর্কিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরন্তর আতঙ্কের মধ্যে জীবনযাপন করেছেন। মাহফুজ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রধান কৌশল ছিল বিরোধী দলের প্রতি ভয় এবং আতঙ্ক সৃষ্টি করা। তার মতে, হাসিনার উদ্দেশ্য ছিল বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের পরিবারকে আতঙ্কিত করে রাখা, যাতে তারা সবসময় উদ্বিগ্ন ও নিরাপত্তাহীন থাকে। তিনি বলেন, আমাদের বাংলাদেশে এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যুদ্ধাবস্থার…
সময় সমাচার ডেস্ক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “গোপনে সরকারের সাথে সম্পর্ক রেখে বা সরকারের উপদেষ্টারা অন্য একটি দলকে সহযোগিতা করছে গঠনের জন্য, এ ধরনের প্রক্রিয়া অনৈতিক ও অশোভন।” তিনি আরও বলেন, “ধানমন্ডি ৩২ নাম্বার এবং সারাদেশে আওয়ামী লীগের বাড়িঘরে যে তাণ্ডব শুরু হয়েছিল, আমরা বলেছিলাম যে এগুলো বন্ধ করতে হবে। অভ্যুত্থানের ৬ মাস পরে যদি বাংলাদেশ এমন চলতে থাকে, তাহলে সরকার স্থিতিশীল হতে পারবে না।” রাশেদ খান সতর্ক করে দিয়ে বলেন, “এই আগুন কিন্তু যমুনায় গিয়েও লাগতে পারে, এবং যে কোনো একটা ইস্যুতে তখন মানুষ যমুনা ঘেরাও করতে পারে।” তিনি বলেন, “পরবর্তীতে সেটিই হয়েছে এবং আমরা লক্ষ্য…
স্টাফ রিপোর্টার নওগাঁ মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের গাড়ীর চালকসহ ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)। এদের মধ্যে নাসির উদ্দিন মাষ্টাররোলে এসিল্যান্ডের গাড়ী চালানোর কাজ করতেন। মামলার এহাজার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপের চালক। তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে এ দম্পত্তির একমাত্র কন্যা…
আবহাওয়া ডেস্ক দেশের দুই বিভাগের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত…
ইসলামী ডেস্ক শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন। শরিয়তের দৃষ্টিতে শাওয়াল মাসে ছয় রোজা রাখা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল, সে যেন পূর্ণ বছরই রোজা রাখল। (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪) এক বছরের সমান হয় যেভাবে : রাসুলুল্লাহ (সা.) এক বছরের সমান হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এই হলো এক বছরের রোজা। (সুনানে নাসায়ি : ২/১৬২) মুহাদ্দিসরা বিষয়টি আরো…
সময় সমাচার ডেস্ক ঢাকাসহ ৮ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিন (৩১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা,…
সময় সমাচার ডেস্ক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঈদুল ফিতরের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে সহকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরায় মুগ্ধের বাসায় যান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে নিজ বাসায় পেয়ে ঈদের দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন মীর মুগ্ধের পিতা। তিনি বলেন, আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন; ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা। এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
