Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে আত্মবিশ্বাসী গ্রিজমান
- মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি
- স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
- এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
- ‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
- বিজেপির হয়ে জিতলেন আরজি কর কাণ্ডে নিহত মৌমিতার মা
- বাংলা আমার হৃদয়ের অংশ হয়ে গেছে : মৈথিলী ঠাকুর
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক আজ থেকে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। বুধবার (০৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন ড. ইউনূস। জানা গেছে, এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এটি ব্যবহার করতে পারবেন। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে এই সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। চার দিনব্যাপী বিজনেস সামিটের ২ দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের…
সময় সমাচার ডেস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্র মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন । এক নজরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির ধরন: সরকারি চাকরি প্রকাশের তারিখ: ০৮ এপ্রিল ২০২৫পদ ও লোকবল: ১টি ও ২ জন আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ০৮ এপ্রিল ২০২৫ আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫ অফিশিয়াল ওয়েবসাইট: https://mod.gov.bd আবেদন করার…
সময় সমাচার ডেস্ক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। এতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক পদের নাম: টেকনিক্যাল অফিসার বিভাগ: আশ্রয়কেন্দ্র (এইচসিএমপি) পদসংখ্যা: নির্ধারিত নয়; বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। প্রার্থীর বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: উখিয়া, কক্সবাজার আবেদনের যোগ্যতা— যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে; ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। কাজের…
আদালত প্রতিনিধি রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য। এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে। গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব…
বিনোদন ডেস্ক ‘তশন’ সিনেমার শুটিং সেটে প্রেম শুরু হয়েছিল কারিনা কাপুর-সাইফ দম্পতির। জানা যায়, শুটিং স্পটে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কারিনাই নাকি প্রথম হাত বাড়িয়েছিলেন। আর তাতে সাড়া দিয়েছিলেন সাইফও। এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ সহজে মেয়েদের সঙ্গে মিশতে পারেন না। কিন্তু কারিনা যে মোটেও ‘সুবিধার মেয়ে’ নন, এ বিষয়ে সাইফকে নাকি আগেই সাবধান করেছিলেন অক্ষয় কুমার। কারিনা সাইফ ছাড়াও ‘তশন’ সিনেমায় অক্ষয়ও অভিনয় করেছিলেন। তার চোখের সামনেই গড়ে উঠেছিল সাইফ ও কারিনার সম্পর্ক। তখন বাধ্য হয়ে সহ-অভিনেতাকে সাবধান করেছিলেন অক্ষয়। পরে এই বিষয়টি টুইঙ্কল খান্নার সঙ্গে এক অনুষ্ঠানে ফাঁস করেছিলেন কারিনা নিজেই। ওই অনুষ্ঠানে কারিনা বলেন, অক্ষয় টের পেয়েছিল আমি…
আবহাওয়া ডেস্ক চৈত্রের শেষের দিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রার তেজ। এমন অবস্থায় দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মঙ্গলবার (৮ এপ্রিল) পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি…
সময় সমাচার ডেস্ক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। তবে মাঝখানে কয়েকদিন ঈদের ছুটি থাকায় দেশের বাজারে এখনও দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে আজ ঈদের পরে দ্বিতীয় কর্মদিবস সোমবারও (৭ এপ্রিল) ঈদের আগের নির্ধারিত দামেই দেশে বিক্রি হচ্ছে স্বর্ণ। আগের দামে বিক্রি হচ্ছে রুপাও। সবশেষ গত ২৮ মার্চ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা বাড়িয়েছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর ১৭ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৩ বার, আর কমেছে মাত্র ৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট…
বিনোদন ডেস্ক বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গেছেন। সে কারণে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলার চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মালাইকাকে। এবার ১৩ বছরের পুরোনো সেই মারপিটের মামলাই উঠেছে আদালতে। সেই মামলায় ঘটনার সাক্ষী হিসেবে গত শনিবার আদালতে নিজের বয়ান…
আদালত প্রতিনিধি বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করার প্রচলিত আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ করার বিধান কেন অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশনে’র পক্ষে আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি রাজিক আল…
সময় সমাচার ডেস্ক ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির প্রজ্ঞাপনে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নজমুল হাসানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার…
