Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে আত্মবিশ্বাসী গ্রিজমান
- মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি
- স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
- এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
- ‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
- বিজেপির হয়ে জিতলেন আরজি কর কাণ্ডে নিহত মৌমিতার মা
- বাংলা আমার হৃদয়ের অংশ হয়ে গেছে : মৈথিলী ঠাকুর
Author: Somoy Shomachar
ব্রেকিং নিউজ সময় সমাচার ডেস্ক : ডিজিটাল এই যুগে স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ফোনের চার্জ অনেকক্ষণ স্থায়ী করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার কিছু উপায়- স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুনস্ক্রিন হলো ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচকারী অংশগুলোর একটি। অপ্রয়োজনীয় বেশি উজ্জ্বলতা ব্যাটারি দ্রুত ফুরিয়ে দেয়। তাই ফোনের অটো ব্রাইটনেস অপশন চালু করুন অথবা নিজে থেকে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন। অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুনঅনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকে যেগুলো ব্যাটারি…
সময় সমাচার ডেস্ক : তিন দিনের সফরে আগামী বুধবার ভোরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে…
সময় সমাচার ডেস্ক : সাইবার আইন ও প্রতারণার মামলায় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটের তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনে প্রমোশন করার অভিযোগে মিরপুর মডেল থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার (১৪ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জামিন নামঞ্জুর করে আজ কারাগারে পাঠানোর আদেশ দেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের…
সময় সমাচার ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা স্বর্ণের দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (সোমবার, ১৪ এপ্রিল) নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। তবে আগের দামেই বিক্রি হবে রুপা। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। এবার স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২…
সময় সমাচার ডেস্ক : ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি প্রার্থীদের পক্ষে আদালতের রায় ঘোষণার পর এবার খুলনায়ও বিএনপির পক্ষ থেকে মেয়র পদ ফিরে পাওয়ার আশাবাদী হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। তারা আশা করছেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলাম মঞ্জু আদালতের রায়ে মেয়র হিসেবে পুনর্বহাল হতে পারেন। আদালতের আদেশ: একতরফা রায়ের সম্ভাবনা২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে খুলনার যুগ্ম-জেলা জজ ১ম আদালতে মামলা…
সময় সমাচার ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১৪ এপ্রিল) মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাপ্রধান। এসময় তিনি মন্দির পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সেনাবাহিনী প্রধান এসময় এক বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দেন।
বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। তবে এবার এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সামিরা খান মাহি। শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়ত একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির…
যশোর প্রতিনিধি : যশোরে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়। বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার…
সময় সমাচার ডেস্ক : ‘তারিখ-ই-ইলাহী’ ক্যালেন্ডারের প্রচলন-পরবর্তী ফসল কাটা হলে কৃষকরা কর পরিশোধ করেন। পরের বছরও তাই করেন। সৌর বছর হিসাব করার ফলে আগের মতো নওরোজ বা বছরের সূচনা দিন সরে এল না। এতে অর্থবছর এবং ফসলের আগমনের ফারাক ঘুচে গেল। ফলে কৃষকদের কাছে এটা ‘ফসলি সন’ বলে পরিচিত হয়। বাংলার সুবাদাররা ফসলি সন হিসেবেই কর আদায় শুরু করলে মোগল আমলে বাংলায় এটি সরকারি ক্যালেন্ডার হিসেবে মর্যাদা পায়। কৃষকের এবং শাসনের সুবিধার্থে প্রচলন করা হয় সন গণনার এ রীতি। আকবরের পর ‘তারিখ-ই-ইলাহী’ টিকে না থাকলেও বঙ্গাব্দ টিকে আছে এখনো। প্রতি বছরই পহেলা বৈশাখ এলে দিনটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।…
সময় সমাচার ডেস্ক : ভোরের সোনা আলো বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে। নতুন বছরের সূর্যের আলোকচ্ছটা ঠিকরে বেরোতেই বাদ্যযন্ত্রে বেজে উঠল সুর। শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপ দিয়ে ছায়ানট আবাহন করল নতুন বছরের। আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। নতুন বাংলা বর্ষ ১৪৩২ বরণ করে নিতে রমনার বটমূলে ছায়ানটের দেড় শতাধিক শিল্পী নতুন বছরকে স্বাগত জানান গান আর কথনে। সদ্যগত বছরের জরা-ক্লান্তি কাটিয়ে নতুন প্রত্যয়ে শুরু হলো নতুন বছর। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছে শিশু-কিশোর-যুবা-বৃদ্ধা। পরনে বাহারি পাঞ্জাবি। লাল পেড়ে সাদা…
