Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি। গত বছরের (২০২৩ সাল) হিসাব জমা দেওয়ার পর আওয়ামী…

Read More

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার ও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম হয় কন্যাসন্তান মেলের। মেলের আগে গত ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দি দম্পতির প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়। নেইমারের কোলে মাভি ও নিজের কোলে ছোট্ট মেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা…

Read More

সময় সমাচার ডেস্ক : আগামী ১০-১২ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ সোমবার (৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘১০, ১১ ও ১২ জুলাই—এই তিনটি তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।’ সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য…

Read More

বিনোদন ডেস্ক : জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছিলেন প্রথম সারির তারকাদের একজন। ফ্যাসিবাদি আওয়ামী সরকারের পতনের দাবিতে প্রকাশ্যেই রাস্তায় নেমেছিলেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও বিভিন্ন জাতীয় ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন। যদিও তিনি একাধিকবার হতাশা প্রকাশ করে বলেছেন যে, জুলাই আন্দোলনের পর তিনি দেশের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, কিন্তু কিছু ঘটনা তাকে নিরাশ করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনলাইন হয়রানি এবং তাকে ‘খারাপ মেয়ে’হিসেবে আখ্যায়িত করার পেছনে সমাজের এক ধরনের অবহেলা ও দ্বিচারিতা কাজ করছে। তিনি মনে করেন, নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে। একটু ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, ‘অনলাইনে…

Read More

আবহাওয়া ডেস্ক : দুপুরের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সংস্থাটি জানায়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম,…

Read More

ইসলামী ডেস্ক : পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৯০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। আজ সোমবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল রবিবার দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৭৩ হাজার ৪৯৩ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি…

Read More

বিনোদন ডেস্ক : ভারতীয় শিল্পকলা, কারিগরদের স্বীকৃতি দেওয়ার পরও কোলাপুরী বিতর্কের অবসান ঘটাতে পারেনি ইটালির ফ্যাশন সংস্থা। তাদের ভূমিকায় নিন্দেমন্দ চলছেই। তার উপর আবার বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা চলছে সংস্থার বিরুদ্ধে। এসবের মাঝে নামী ফ্যাশন ব্র্যান্ডকে একহাত নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নবাবপত্নী কারিনা কাপুর খান। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের কোলাপুরী পরা পায়ের ছবি দিয়ে বেবো লিখলেন, ‘সরি…আমার পছন্দ খাঁটি কোলাপুরী।’ ফ্যাশনিস্তা হিসেবে বি-টাউনে কাপুর পরিবারের ছোট মেয়ের বেশ নামডাক আছে। রাজ কাপুরের নাতনি হোক বা নবাববধূ হিসেবে করিনা বেশ কেতাদুরস্ত। ইন্ডিয়ান, ফিউশন বা ওয়েস্টার্ন – সমস্ত পোশাকে মোহময়ী বেবো। অনেক সময় আবার দুই ছেলেকে নিয়ে একেবারে সাদামাটা পোশাকেই দেখা…

Read More

বিনোদন ডেস্ক : স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্রের পাণ্ডুলিপি বাছাই কার্যক্রমের লক্ষ‍্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সদস্য হিসেবে অন্তর্বর্তী সরকারের ডাক পেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু নিয়মের বেড়াজালে কাজ করার সুযোগ ছিল না জানিয়ে কমিটিটি থেকে কিছুদিন আগে পদত্যাগ করেন এই অভিনেত্রী। যদিও কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত ও পেশাগত কারণ। অভিনেত্রীর দাবি, ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এ জন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। মমর ভাষ্যে, মমর ভাষায়, আমি পারছি না তাই অব্যাহতি নিলাম। যেন আমার বদলে অন্য কেউ এসে কাজটা সঠিকভাবে করতে পারে। অনুদান কমিটি থেকে পদত্যাগের পর আজ রবিবার সামাজিক…

Read More

সময় সমাচার ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির পক্ষ থেকে রোববার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে জেআরএ বিএনপির কাছে এই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছে | জেআরএর পক্ষ থেকে ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যাতে লেখা ছিল—“ছাত্র-জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।” কার্ডের নিচে ফজলুর রহমানের একটি মন্তব্য উদ্ধৃত করা হয়: “চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে।” পোস্টের ক্যাপশনে সংগঠনটি লেখে, “বিএনপি এক সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রতীক ছিল। অথচ এখন দলের কেন্দ্রীয় নেতার মুখে জুলাই-বিরোধী বক্তব্য—তা লজ্জাজনক ও…

Read More

সময় সমাচার ডেস্ক : রাজধানীর গুলশানের আজাদ মসজিদে আজ (৬ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের জানাজা। শোকের এই মুহূর্তে, জানাজার পর এক হৃদয়ছোঁয়া দৃশ্য চোখে পড়ে। জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মধ্যে এক গাঢ় কোলাকুলির দৃশ্য উপস্থিত অনেকের জন্যই অবিস্মরণীয় হয়ে ওঠে। আজ রোববার (৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন…

Read More