Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৮৯ টাকা। এর আগে যা ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার…

Read More

সময় সমাচার ডেস্ক : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও আশা। সংস্থাটি ‘এডুকেশন অফিসার’ পদে ৮ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ৪২ হাজার ৬০০ টাকা বেতনের বাইরেও সংস্থার নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা। প্রতিষ্ঠানের নাম: আশা; পদের নাম: এডুকেশন অফিসার; পদসংখ্যা: ৮টি; চাকরির ধরন: পূর্ণকালীন; বেতন: ৪২,৬০০ টাকা; অন্যান্য সুযোগ-সুবিধা— *কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড; *উৎসব ভাতা; *বৈশাখী ভাতা; *কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড; অভিজ্ঞতা: প্রযোজ্য নয়; প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; প্রার্থীর বয়স: ৩৫…

Read More

সময় সমাচার ডেস্ক : গায়িকা হিসেবেই জনপ্রিয় জেফার রহমান। তবে তিনি এখন অভিনেত্রীও বটে। গান থেকে অভিনয়-শিল্পের এই দুই খাতেই পরিচিত এবং জনপ্রিয় এক মুখ জেফার। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ‍ামী’-তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিলেন। এই ঈদে ওটিটিতে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ সংগীতশিল্পী বেশ সরব রয়েছেন। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শেয়ার করে থাকেন। সম্প্রতি জেফার তার ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি স্লিভলেস শাড়িতে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে…

Read More

সময় সমাচার ডেস্ক : বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যাওয়ার পর এই মন্ত্রণালয়গুলোর উপদেষ্টার পদশূন্য হয়ে যায়। পরে ভূমি মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে। এসময় পর্যটন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে রাখা হয়। নতুন করে দফতরবন্টনের পর শেখ বশিরউদ্দীন এখন থেকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান মন্ত্রণালয়ও সামলাবেন।

Read More

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে পরীমনির সঙ্গে গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক রয়েছে। ‘প্রেম’ নিয়ে আলোচনা আরো জোরালো হয়- সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। সেদিন এ অভিনেত্রীর জামিনদার হন গায়ক শেখ সাদী। যা নিয়ে এখনো আলোচনা-সমালোচনায় এই অভিনেত্রী। এদিকে, সোমবার সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন পরীমনি। জানালেন কিছু মানুষ তাকে পছন্দ করে না। তবে কাদের উদ্দেশে পরীর এমন স্ট্যাটাস তা স্পষ্ট করেননি অভিনেত্রী। পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘কিছু মানুষ আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন না যে আমি তার কোনো ক্ষতি করেছি’। তিনি আরও লেখেন, ‘অপছন্দ ব্যাপারটা…

Read More

সময় সমাচার ডেস্ক : নববর্ষে একদিনের ছুটি শেষে মঙ্গলবার যথারীতি খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস। ফলে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। তবে ঢাকার সড়কে অফিসগামী মানুষের চাপ থাকলেও এদিন সকালে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। বাস স্টপেজগুলোতে গাড়ির কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেলেও কোথাও দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি। তবে কোথাও কোথাও স্টপেজগুলোতে গণপরিবহনের কিছুটা জটলা দেখা গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সরেজমিনে রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকা ঘুরে ও গুগল ম্যাপের সহায়তায় এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, অফিসগামী মানুষ সকাল ৮টার আগে থেকেই বাস স্টপেজগুলোতে ভিড়…

Read More

সময় সমাচার ডেস্ক : দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি। ভোরের বাংলা নিউজ পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবিঃ এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ (কটাক্ষ)…

Read More

সময় সমাচার ডেস্ক : ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, আমরা বলে আসছি যে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য সম্ভব হবে। আমরা সফল হবো। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যারও সমাধান হয়ে যাবে। এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি অতীতের সব ধুলোবালি জঞ্জাল উড়িয়ে দিয়ে নতুন…

Read More

আবহাওয়া ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, এসব জেলার ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

ব্রেকিং নিউজ সময় সমাচার ডেস্ক : ডিজিটাল এই যুগে স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ফোনের চার্জ অনেকক্ষণ স্থায়ী করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার কিছু উপায়- স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুনস্ক্রিন হলো ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচকারী অংশগুলোর একটি। অপ্রয়োজনীয় বেশি উজ্জ্বলতা ব্যাটারি দ্রুত ফুরিয়ে দেয়। তাই ফোনের অটো ব্রাইটনেস অপশন চালু করুন অথবা নিজে থেকে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন। অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুনঅনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকে যেগুলো ব্যাটারি…

Read More