Author: Somoy Shomachar

ক্রীড়া ডেস্ক : পাঁচ দিন পর ফের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ। রেকর্ড সংগ্রহে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠার দিনে ১৪০.৬৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও…

Read More

আবহাওয়া ডেস্ক : ঢাকাসহ ৭ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী…

Read More

সময় সমাচার ডেস্ক : দেশের রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ হাজার ৫১৫ দশমিক ৯৯ মিলিয়ন বা ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যের বরাতে তিনি বলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ হাজার ৫১৫ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২১ হাজার ১৭৫ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ১৩ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ হাজার…

Read More

সময় সমাচার ডেস্ক : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণবিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘অধ্যাপক ইউনূস বলেছেন, এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে। একই সঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে থাকা জিম্মি মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে এ প্রস্তাবে ১০ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দির মুক্তির কথাও বলা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতার যৌথভাবে এ প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে। সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, জিম্মি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এতে যুদ্ধের স্থায়ী সমাপ্তির গ্যারান্টি অন্তর্ভুক্ত নেই। হামাস যোদ্ধারা এখন প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছেন বলে গোষ্ঠীটির একজন শীর্ষ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। হামাসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি, যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যহ্যার এবং মানবিক সহায়তা…

Read More

সময় সমাচার ডেস্ক : রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পল্লবী প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।  অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেছেন, ‘আমরা জানতে পারি পল্লবী প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে…

Read More

নিজস্ব প্রতিনিধি : ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তারা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘মার্চ টু যমুনা’। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। ৯টার দিকে তারা রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের বাধা দেন পুলিশ। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। পরে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন। তবে পুলিশ কর্মকর্তারা জানান, যে দাবি নিয়ে তারা…

Read More

সময় সমাচার ডেস্ক : দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ভাগিনা শহীদুর রহমান শহীদসহ ৮ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তারা মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর জামিন মামলা পর্যালোচনা করে জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত ৮টার দিকে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। আদালতে আত্মসমর্পণকারীরা হলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ (৫০),…

Read More

সময় সমাচার ডেস্ক : বিশিষ্ট কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র দেব আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সাংবাদিক মুস্তফা সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে সৌমিত্র দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সৌমিত্র দেব দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস ডটকম ডটবিডির প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন সৌমিত্র দেব। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি কলেজ…

Read More

বিনোদন ডেস্ক : অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা অমি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।’ অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’ জানা যায়, এর আগে তার হার্ট অ্যাটাক…

Read More