Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
- ঈদের দিনে রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
- যেসব প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে
- ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
- মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি: স্পিকার
- প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে সবথেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (বৃহস্পতিবার ১৭ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম…
আবহাওয়া ডেস্ক : দেশে তীব্র তাপপ্রবাহের হাতছানি দিচ্ছে। আগামী ২৩ এপ্রিল হতে শুরু হতে যাচ্ছে এ তাপপ্রবাহ। বুধবার (১৬ এপ্রিল) রাতে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়। গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখি ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপাত আগামী ২০ তারিখ পর্যন্ত অব্যাহত পারে। এসময় দেশের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। ২০ এপ্রিলের পর থেকে দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা…
সময় সমাচার ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতাদের নেতৃত্ব থেকে সরিয়ে নতুন আওয়ামী লীগ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ‘‘নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা? চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল’’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে ‘প্রতারণা’ ও তাদের ‘দলকে ধ্বংস করার চক্রান্ত’ বলে আখ্যা দিচ্ছেন। ভারতের কূটনীতিকদের একাংশও মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যে সব আওয়ামী…
সময় সমাচার ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। এ সময় মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে যথাযথ সাহায্য করছে না।’ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।…
আবহাওয়া ডেস্ক : সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা…
সময় সমাচার ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় তাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে সংস্থার উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় টিউলিপ ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান…
সময় সমাচার ডেস্ক : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। সংস্থাটি পিএসইএ অ্যান্ড চাইল্ড সেফগার্ডিং বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইসলামিক রিলিফ বাংলাদেশ; পদের নাম: প্রজেক্ট অফিসার; বিভাগ: পিএসইএ অ্যান্ড চাইল্ড সেফগার্ডিং; পদসংখ্যা: ১টি; চাকরির ধরন: পূর্ণকালীন; বেতন: ৮৩, ৯৫৬ টাকা; অন্যান্য সুযোগ-সুবিধা: আবাসন সুবিধা, ভ্রমণ ভাতা, সাপ্তাহিক ছুটি ২ দিন, বাৎসরিক ছুটি, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, মোবাইল বিল; প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; কর্মস্থল: হাতিয়া, নোয়াখালী; আবেদনের যোগ্যতা— *সামাজিক বিজ্ঞানে (অর্থনীতি, সমাজকর্ম, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, আইন,…
সময় সমাচার ডেস্ক : কোনো ধরনের মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এনসিপিকে সহযোগিতা করছে না। এমন প্রশাসনের অধিনে নির্বাচন সম্ভব নয়। আজ বুধবার (১৬ এপ্রিল) গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে এসব কথা জানান। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হলো, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন এই তিনটি দাবির কথা বলেছি। তিনি আরও বলেন, আমরা বলেছি…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর পাসপোর্ট তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। শুধু ফুটবলই নয়, সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসি সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সব ফেডারেশনকে অনুরোধ করেছে এনএসসি। এমনকি ফেডারেশনগুলোকে সহযোগিতা করতে ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট আগ্রহী। দেশের গণ্ডি পেরিয়ে খেলাধুলার জগতে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতেই প্রবাসী খেলোয়াড় নেওয়া হচ্ছে বলে এনএসসি জানিয়েছে। হামজা, সমিতের মতো বাংলাদেশি…
সময় সমাচার ডেস্ক : দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। যেসব অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলো হলো- মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের…
