Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী
- চাচির প্রতি ক্ষোভ চাচাতো ভাইকে হত্যা
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
- ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
- জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
Author: Somoy Shomachar
ফেনী প্রতিনিধি : টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী এবং সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। শহর ঘুরে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠান বাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, বিকেল ৪টার দিকে…
সময় সমাচার ডেস্ক : সব জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফ কায়েমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আমরা জনগণের পাওনা ফিরিয়ে দেব। এ লক্ষ্য অর্জনে জামায়াত নেতাকর্মীদের জন সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার মগবাজারে আলফালাহ মিলনায়তনে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে জেলা/মহানগর কর্মপরিষদ সদস্য এবং উপজেলা/থানা আমির ও সেক্রেটারিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত। সেখানে এ কথা বলেন তিনি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক…
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ‘শান্তি প্রতিষ্ঠায়’ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের সময় নোবেল শান্তি পুরস্কারের সুপারিশপত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করেছেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের। নেতানিয়াহু বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।’ তিনি আরও বলেন, ‘আমি আপনার কাছে, প্রেসিডেন্ট.., নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।’ মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প…
সময় সমাচার ডেস্ক : ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। জানা গেছে, ২০২৪ সালের ১৮ আগস্ট তাঁকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। ২০১৩ সালে সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর…
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আর সন্ধ্যার দিকে গ্রেফতার হওয়া এক আসামিকে ছাড়াতে থানাও ঘেরাও করেন এলাকাবাসী। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা (৪৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৪৫), আওয়ামী লীগ নেতা মো. হেলাল উদ্দিন (৪৮) এবং কাওন্নারা গ্রামের রাব্বি মিয়া (২৩)। জানা গেছে, রাব্বি মিয়ার গ্রেফতারকে কেন্দ্র করে থানাও ঘেরাওয়ের ঘটনা ঘটে। তার বাড়ি থানার পাশেই। তাকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। একপর্যায়ে থানা…
সময় সমাচার ডেস্ক : চলতি (২০২৫-২৬) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে ৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) ৫ হাজার ২০৯ কোটি ৪০ লাখ টাকা। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম ছয়দিনে ৪২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের ৬ দিন) ৩৭ কোটি ১০ লাখ ডলার ছিল। সে হিসাবে গত বছরের একই সময়ে তুলনায় ৫ কোটি ৬০ লাখ ডলার বা ৬৮৩ কোটি ২০ লাখ…
সময় সমাচার ডেস্ক : যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৭ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাষ্ট্রপতি পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং…
আদালত প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আরেকটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন। তার আগে ফতুল্লা থানার মো. সাইদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় জামিন আবেদন করলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেন। মামলার নথি সূত্রে জানা যায়, গত…
সময় সমাচার ডেস্ক : জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। সোমবার (৭ জুলাই) দুপুরে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার এবং বিচার দৃশ্যমান করার দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতেই এই সমাবেশ করা হবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা…
সময় সমাচার ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সবগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না। তিনি বলেন, যাতে করে কোনো রকম ভুল বোঝাবুঝি কিংবা বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য আমাদের দিক থেকে আন্তরিক চেষ্টা থাকছে। আপনাদের (রাজনীতিবিদ) বক্তব্য কিংবা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য বিধান যেন করা যায়, সেটা দেখা হচ্ছে। সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা…
