Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : এবারের কোরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং সেইসঙ্গে যানজট থাকবে না বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ঝামেলামুক্ত ঈদ উপহার দেয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি। এবার কোরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায়…

Read More

সময় সমাচার ডেস্ক : ৪ দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ…

Read More

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আবদুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৩১০ ভোট। এছাড়া অভিনেতা শাহেদ শরীফ খানকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তিনি পেয়েছেন ৩৩২ ভোট। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোটগণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। ২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে চলমান যুদ্ধে বিরতির টানার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলছে- শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় থেকে এক পাক্ষিক এ যুদ্ধবিরতি কার্যকর হবে। যা আগামী সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। নির্ধারিত এই ৩০ ঘণ্টার মধ্যে ইউক্রেনে সব ধরনের আক্রমণ বন্ধ রাখবে রাশিয়ান সেনাবাহিনী। ক্রেমলিন আরও জানিয়েছে, তাদের প্রত্যাশা ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময়টায় হামলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন এই সময়টায় তিনি তার সেনাদের সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ইউক্রেন যদি কোনো…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার…

Read More

ক্রীড়া ডেস্ক : ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন স্টেফান টেইলার। যদিও তার চোখেমুখে রাজ্যের বিস্ময়। যে সমীকরণ তিনি জানতেন, সেটা সত্যি ছিল না। ১১ ওভারে ম্যাচ জিতলেও বিশ্বকাপে বাংলাদেশকে টপকে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ– সেটা সত্যি। কিন্তু সেখানেও ছিল বেশ জটিলতা। কেমন জটিলতা? সেটার উত্তর খুঁজে নেয়া যাক আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয়, ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে। তবে সেটা ১১ ওভারেও নেয়া সম্ভব। সেজন্য শুরুতে ১৬৬ রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে ১৭২ রান করতে পারলে ১১ ওভারে ম্যাচ জিতেও…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি : অস্ত্রের মুখে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানির (রবি) দুই টেকনিশিয়ানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার উপজেলার ময়ূরখীল এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ২২ জানুয়ারি দীঘিনালা, মাটিরাঙা ও মানিকছড়ি উপজেলার আটটি মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় এখনো জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। ফলে পাহাড়ে টাওয়ারগুলোর কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়ল। মোবাইল কোম্পানি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি ভোরে একযোগে দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলার আটটি টাওয়ার ভাঙচুর ও আগুনে জ্বালিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। এরপর হতে ক্ষতিগ্রস্ত টাওয়ারের আওতায় থাকা কয়েক হাজার মোবাইল গ্রাহক ৩ মাস ধরে সেবাবঞ্চিত হচ্ছেন। আজ বিকেলে উপজেলার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বসতি স্থাপনকারী সংগঠনগুলো বিভিন্ন প্লাটফর্মে হিব্রু ভাষায় মসজিদ আল আকসা ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে প্রচার করছে বলে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্ক করেছে। খবর আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘অধিকৃত জেরুজালেমে অবস্থিত খ্রিস্টান এবং মুসলিমদের পবিত্র স্থাপনাগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।’ এ বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেরুজালেম স্ট্যাটাস কু (স্থিতাবস্থা) অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না। তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে। এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে।…

Read More

সময় সমাচার ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে আবারও নতুন রেকর্ড গড়লো। এবার প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) দাম বেড়েছে দুই হাজার ৬২৪ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায়। আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে। আজ শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক…

Read More

সময় সমাচার ডেস্ক : গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর একটি উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে মো. দেলোয়ার হোসেন তওসীফকে (২২) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে গাজীপুর…

Read More