Author: Somoy Shomachar

ইসলামী ডেস্ক : মানসিক শান্তি মহান আল্লাহর অমূল্য নিয়ামত। এটি শুধু অর্থ-সম্পদ, স্ত্রী-সন্তান দিয়ে লাভ করা সম্ভব নয়। মহান আল্লাহ যদি কারো মন থেকে প্রশান্তি কেড়ে নেন, সে গোটা দুনিয়ার সমস্ত ভোগ-বিলাসের বস্তু পেলেও সুখ অনুভব করবে না, আবার কাউকে যদি দয়া করে প্রশান্ত অন্তর দান করেন, সে শত অভাব-অনটনে কিংবা সীমাবদ্ধতাতেও অশান্তি অনুভব করবে না। কেউ গাছতলায় শুলেও পরম সুখের ঘুমে চোখ মিলে আসে আবার কেউ কোটি টাকার খাটে শুয়েও নিশ্চিন্তে ঘুমাতে পারে না। তাই মানসিক শান্তি পেতে মহান আল্লাহর সাহায্য প্রার্থনার বিকল্প নেই। নিম্নে কোরআন-হাদিসের আলোকে মানসিক শান্তি লাভের কিছু আমল তুলে ধরা হলো— জিকির : আল্লাহর জিকির হলো,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। আজ বুধবার (২৩ এপ্রিল) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, তুরস্কে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। তবে তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে।

Read More

ফেনী প্রতিনিধি : ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি এবং ফেনী-২ আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে অর্থ যোগানের অভিযোগে ইনট্রেক প্রোপার্টিজের চেয়ারম্যান ঢাকার আবাসন ব্যবসায়ী এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা-পুলিশ। ২১ এপ্রিল ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি বায়েজিদ আকন। উল্লেখ্য, ১৯ এপ্রিল রাতে ফখরুলের ভাই মিজানকে তার বাড়ি থেকে স্বীকারোক্তির ভিত্তিতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী।

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এরমাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের…

Read More

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান, আমির খানের মত তারকারা। নাম, খ্যাতি, সম্পত্তিও কম নেই। বলিউডে একদিকে যখন তিন খানের রাজত্ব অন্যদিকে নীরবে, দৃঢ় হাতে এক ব্যক্তি গড়ে তুলেছেন এক অলক্ষ্য সাম্রাজ্য। তার নাম রনি স্ক্রুওয়ালা। সম্প্রতি ফোর্বস প্রকাশিত ধনকুবেরদের তালিকায় একমাত্র বলিউড সংযুক্ত নাম হয়ে উঠে এল তারই পরিচিতি। শাহরুখ, সালমান, আমির বা আদিত্য চোপড়া—সবাইকে ছাপিয়ে রনি এখন ভারতের ২০৫ জন বিলিয়নিয়ারের একজন। মুম্বাইয়ের সন্তান রনি শুরু করেছিলেন একেবারে অন্য পথে—টুথব্রাশ তৈরির ব্যবসা দিয়ে। কিন্তু নাট্যজগতের প্রতি ভালোবাসা, আর ক্যামেরার পেছনে গল্প গড়ার আকাঙ্ক্ষা তাকে টেনে আনে বিনোদনের জগতে। আশির দশকে কেবল টিভি বিপ্লবের…

Read More

অনলাইন ডেস্ক : আগামী ৮ মে শুরু হবে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষা চলবে ১৯ মে পর্যন্ত। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ ছাড়া ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে। লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে ১. পরীক্ষার হলে বইপুস্তক, ঘড়ি, মুঠোফোন,…

Read More

ইসলামী ডেস্ক : মহানবী (সা.) শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন। তিনি তাঁর পরিবার ও পরিবারের বাইরে সব শিশুকে স্নেহ করতেন। আনাস বিন মালিক (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে শিশুদের প্রতি বেশি দয়াশীল আর কাউকে আমি দেখিনি।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৯২০) উম্মতকেও তিনি শিশুর প্রতি স্নেহশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান বোঝে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৪৫০) এভাবে অসংখ্য হাদিসে শিশুর প্রতি মহানবী (সা.)—এর স্নেহ ও মমতার চিত্র ফুঁটে উঠেছে। যা উম্মতের জন্য শিক্ষণীয় ও অনুসরণীয়। নবীজি (সা.)-এর স্নেহধন্য ১০ শিশু নবীযুগের ১০…

Read More

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে আজ সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশি টাকার বিনিময় হার: মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউএস ডলার ১২১ টাকা ৫২ পয়সাইউরো ১৩৮ টাকা ৪০ পয়সাপাউন্ড ১৬১ টাকা ৩৫ পয়সাভারতীয় রুপি ১ টাকা ৪১ পয়সামালয়েশিয়ান রিঙ্গিত ২৬ টাকা…

Read More

ক্রীড়া ডেস্ক : এবার বিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি দাবি করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই শ্রীলঙ্কান কোচ মনে করছেন এতে তার কোচিং ক্যারিয়ার কার্যত ধ্বংস হয়ে গেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হয় হাথুরুসিংহেকে। তবে তিনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘কোড স্পোর্টস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবিকে দায়ী করে তিনি বলেন, ‘তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। শুধু অভিযোগ তুলে আমার ক্যারিয়ার শেষ করে…

Read More

আবহাওয়া ডেস্ক : ঢাকাসহ ৮ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া…

Read More