Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র–জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং…

Read More

সময় সমাচার ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বাদ জুমা এ জমায়েত করা হবে বলে জানান তিনি। যমুনার সামনের বিক্ষোভ চলাকালে শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এ তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…

Read More

সময় সমাচার ডেস্ক : আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো…

Read More

সময় সমাচার ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন। বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি বা আওয়ামী লীগের আমলে যারা দোসর ছিলেন না, এক সময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, টাকা পাচার পছন্দ করেননি কিংবা নিজেরাও এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এ ধরনের মানুষ বিএনপির নতুন প্রাথমিক সদস্য হতে পারবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গেছেন। ক্লিন ইমেজ রয়েছে যাদের। এছাড়া শ্রমিক,…

Read More

স্বাস্থ্য ডেস্ক : আমরা সবাই জানি যে হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা করে। তাই হরমোনের ভারসাম্য নষ্ট হলে সবকিছুই এলোমেলো হয়ে যায়। তখন খিটখিটে মেজাজ, ক্লান্তি, অনিয়মিত মাসিক, হঠাৎ ওজন বৃদ্ধির মতো সমস্যা দেখা দেয়। গরমের সময়ে কিছু শীতল খাবার সতেজতা এবং হরমোনের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। চলুন জেনে নেওয়া যাক- ১. লেবুপানি লেবুপানি লিভার থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে, যা হরমোনের ভারসাম্যে বড় ভূমিকা পালন করে। এর ক্ষারীয় প্রভাবও রয়েছে যা শরীরের অ্যাসিডিটি কমাতে এবং অভ্যন্তরীণভাবে জিনিসগুলোকে স্থিতিশীল রাখতে সাহায্য করে।…

Read More

সময় সমাচার ডেস্ক : রাজধানীর পল্লবীর কালশী এলাকায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশীর স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটট জিয়াউর রহমান। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালিত হচ্ছে। এখানকার রাস্তার দুই পাশে জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হবে। এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পল্লবীর কালশীর স্টিলের ব্রিজ সংলগ্ন সড়কের দুপাশে আজ প্রায় এক কিলোমিটার এলাকাসহ রাস্তায়…

Read More

আবহাওয়া ডেস্ক : সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

Read More

বিনোদন ডেস্ক : ভারতীয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। নতুন ‘কুলি’ সিনেমায় অভিনয় করতে চলেছেন এই অভিনেতা যা তামিল সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিনেমাটি আলোচনার শীর্ষে উঠে এসেছে তার বিশাল বাজেট এবং রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের কারণে। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য রজনীকান্ত নিচ্ছেন প্রায় ২৮০ কোটি রুপি। যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাতে পরিণত করবে। এর আগেও রজনীকান্ত ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। এদিকে পরিচালক লোকেশ কানাগরাজ নিজেও তার আগের সিনেমার তুলনায় পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন। ‘কুলি’র জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি রুপি। সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন দক্ষিণের আরেক তারকা…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় এখন প্রকৃতি যেন সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। রাস্তার  পাশে সারি সারি সোনালু গাছ, আর তাতে ঝুলে থাকা ঝাড়বাতির মতো ফুলের গুচ্ছ—স্কুল শিক্ষার্থী ও  পথচারীদের  দৃষ্টি কেড়ে নিচ্ছে প্রতিমুহূর্তে। দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে দীঘিনালা গার্লস স্কুলের সামনে  দেখা মিলবে এই  সোনালু ফুলের। এই গাছ মেইন রোডের পাশে হওয়ায় এ সৌন্দর্য উপভোগ করছে দীঘিনালা উপজেলা তিনটি স্কুলের শিক্ষার্থীরাও দীঘিনালা গার্লস স্কুলে ঢোকার মুখপথেই এই সোনালু ফুলের দোখা পাই শিক্ষার্থীরা । বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনীতে সোনালু ফুলে সেজে উঠেছে পুরো এলাকা। সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই সোনালি ফুলগুলো যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। স্থানীয় বাসিন্দা…

Read More