Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের আদালতে
- মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী
- কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ৫০
- ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
- হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
Author: Somoy Shomachar
বিনোদন ডেস্ক : ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘লাকি: নো টাইম ফর লাভ’–এর শুটিংয়ের সময়কার একটি মজার ঘটনা সম্প্রতি স্মরণ করলেন পরিচালক জুটি রাধিকা রাও ও বিনয় সাপরু। হিন্দি রাশ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান, শুটিং চলাকালীন সালমান খান একটি জমকালো পার্টির আয়োজন করেন, যেখানে রাশিয়ার একটি টেকনিক্যাল টিমকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। পরিচালকরা আগে থেকেই সেই টিমকে সতর্ক করে বলেছিলেন, “সকালবেলা শুটিং আছে—তাই যদি ঠিকমতো পৌঁছাতে চাও, তবে এই পার্টিতে যেয়ো না। এটা কিন্তু সালমান খানের পার্টি, সহজ কিছু নয়!” কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন। বলেন, “আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না।” সেই আত্মবিশ্বাস…
সময় সমাচার ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়…
বিনোদন ডেস্ক : ২০০০-২০০৭ সালে বলিউডে সব চেয়ে আলোচিত একটি মুখ ছিল প্রীতি জিন্তা। ২০০০ সালে পরিচালক কুন্দন শাহার ‘ক্যায়া কেহনা’ সিনেমা দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র জগতের পথ চলা। এরপর তিনি হর দিল জো প্যায়ার করেগা, মিশন কাশ্মীর, দিল চাহতা হ্যায়, চোরি চোরি চুপকে চুপকেসহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নাইকা ছিলেন না হওয়ার পরেও ২০১১ সালে বলিউডের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি প্রীতির নামে নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়ার প্রস্তাবকে ফিরিয়ে দেন। ২০০১ সালে তার বয়স ছিল মাত্র ২৬ বছর। সেই সময়েই তিনি আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা…
ক্রীড়া ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আরব আমিরাত আইপিএল আয়োজন করতে রাজি হয়নি। এদিকে, পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। গত রাতে জম্মুসহ ভারতের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই উত্তেজনার মধ্যে নিরাপত্তার কারণে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বাতিল করা হয়। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই ঘটনা…
ক্রীড়া ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। অল রেডদের চ্যাম্পিয়ন হওয়াতে গুরুত্বপূর্ণ অবদান মোহাম্মদ সালাহর। পুরো মৌসুম জুড়ে অনবদ্য পারফরম্যান্স তার। সেই পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন সালাহ। ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডবিøউএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। তার মতো সমান তিনবার এই পুরস্কার জিতেছেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি থিয়েরে অঁরি। এবারের মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ। এখন পর্যন্ত ২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাই নন, ১৮ গোলে সহায়তা করে সর্বোচ্চ অ্যাসিস্টকারিও। তার এমন পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়া গেছে ভোটেও। এফডবিøউএ জানিয়েছে, নয় শর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন…
আন্তর্জাতিক ডেস্ক : সন্ধ্যা হতেই আবারও গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে কলকাতাভিত্তিক এই দৈনিক জানায়, ইতোমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। অন্যদিকে দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তানি সেনারা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি এলাকা। যার প্রেক্ষিতে ‘উপযুক্ত জবাব’ দিয়েছে ভারতীয় সেনারা।…
আবহাওয়া ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী রোববার (১১ মে) থেকে দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও বৃষ্টির সম্ভাবনা সামনে রয়েছে। শুক্রবার এবং শনিবার সারাদেশেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য…
সময় সমাচার ডেস্ক : জুলাইয়ের গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) বিকেল থেকে উত্তাল রাজধানীর শাহবাগ। আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ফলে দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এদিন বিকেলের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম নেতা হাসনাত । এরপর থেকে হাজারো জনতা স্লোগান দিয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। শাহবাগ মোড়ে দেখা যায়, হাজার হাজার ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ…
বিনোদন ডেস্ক : একসময় গুঞ্জন ছিল নাটকে জুঁটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শামীম-অহনা। তখন প্রেমের কথা দুইজনের কেউ স্বীকার না করলেও, সম্প্রতি শামীমের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠতে অহনার বিরুদ্ধে ‘ডাবল টাইমিং’-এর অভিযোগ তোলেন অভিনেতা। এমনকি অহনার সঙ্গে সাত মাসের সম্পর্ক ছিল বলে দাবি করেন অভিনেতা। শামীম বলেন, ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়-অহনার প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে অহনার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ‘ডাবল টাইমিং’ করেছে। ’ অর্থাৎ, একইসঙ্গে হৃদয় ও তার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেছেন অহনা। বিষয়টি নজর এড়ায়নি অহনার। অভিনেত্রীর কাছে ‘ডাবল টাইমিং’ সত্যতা…
বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার তাঁর গ্ল্যামার আর উপস্থিতি দিয়ে বলিউডে বেশ আলোচনায় এসেছেন। তাঁকে ঘিরে নেটিজেনদের মাঝে বলিউডে পা রাখার গুঞ্জনও ছড়িয়েছে। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সারা নিজেই। সারা জানিয়ে দিয়েছেন, তিনি ছবিতে অভিনয় করবেন না। এই নিয়ে তার মনে কোনও দ্বিধাদ্বন্দ্বও নেই। সারার কথায়, ‘আমি অন্তর্মুখী ক্যামেরা দেখলে ভয় পাই। যতই ছবির প্রস্তাব আসে আমি সব প্রত্যাখান করে দিই। কেননা আমি সত্যিই বিশ্বাস করি আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরও উৎকণ্ঠাই দেবে।’ সারার এমন উত্তরে অনেকেই অবাক হয়েছেন। কেননা সারাকে দেখে কখনও বোঝাই যায়…
