দুই দফা বাড়ানোর পর দেশে এলপি গ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। চলতি জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) দাম কমানোর কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
এছাড়াও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমিয়ে ৮৬ দশমিক ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি।

