সংসদ ভবনের কেনাকাটায় কোন আর্থিক অনিয়ম হয়নি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বিএম আশরাফ উদ্দিন নিজান।
বৃ্হস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি একথা জানান। তবে কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে শিকার করেন এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
হুইপ উল্লেখ করেন, এই কেনকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিল না। বাজার দরের অতিরিক্ত দামও তদন্তে পাওয়া যায়নি। ঠিকাদারকেও এখনো অর্থ পরিশোধ করা হয়নি। কাজটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।
২০২৬ এর জানুয়ারিতে সংসদ ভবনের ক্যামেরা লেন্সসহ আনুষঙ্গিক কেনাকাটায় হরিলুট হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এরপর সরকার ও বিরোধী দল মিলে ৫ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটি ৩ কার্যদিবস পর পূ্রণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে।

