সময় সমাচার ডেস্ক :
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা হবে সরকারের প্রথম বিনিয়োগ। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নিয়ে যাওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকার। সেখানে ধাপে ধাপে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়।
রাজপথ দখল করে শিক্ষকদের আন্দোলন করার সুযোগ নেই বলে এ সময় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আসে, আমরা তা অ্যাড্রেস করবো। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমরা আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে, পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে।’
মব করে অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাবে না বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এক সময় দেশে মব হয়েছে, শিক্ষার্থীরা অটোপাস নিয়েছে। এই সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ।’
তিনি জানান, দেশের শিক্ষা নিয়ে সরকারের যে ভিশন সে অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করবে শিক্ষা মন্ত্রণালয়।

