ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।”

Share.
Leave A Reply

Exit mobile version