দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওশিয়ান কাউন্টিতে সোমবার রাত ১২:১২ মিনিটে (বেইজিং সময়) ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ১৩ জন সামান্য আহত হয়েছেন।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ৬ কিলোমিটার গভীরে, যার অবস্থান ২৮.৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪.৬৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ইবিন ভূমিকম্প ত্রাণ কমান্ড সদর দপ্তর জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উপদ্রুত এলাকা থেকে আরও ১৯৬ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে।

এদিকে ভূমিকম্পের পরপরই পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ‘তৃতীয় স্তরের জরুরি প্রতিক্রিয়া’ (লেভেল-৩ ইমার্জেন্সি রেসপন্স) চালু করেছে চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন। চায়না ডেইলি

Share.
Leave A Reply

Exit mobile version