সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে অনন্ত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (০৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল এ তথ্য জানান।

পুলিশ জানায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version