২০২৫ বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম ওঠায় জাতীয় দলের ব্যাটার এনামুল হক বিজয় শেষ আসরে মাঠে নামতে পারেননি। শুধু খেলা থেকেই নয়, নিলাম থেকেও বাদ পড়েন তিনি। এ বিষয়ে পরে আর বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল খেলতে না পারলেও অন্যান্য ঘরোয়া লিগে খেলার সুযোগ পাবেন—এমনটাই জানা গিয়েছিল।

এবার এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ বিজয়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানান, নিজের সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলতে চান না।

বিজয় বলেন, ‘আমি সম্মানের জন্য ক্রিকেট খেলেছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত চাই। সম্মান না পেলে ক্রিকেট খেলব না। আমার সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে। আমি শুধু সন্দেহের তালিকায় ছিলাম। এই জিনিসটা সুন্দর (ঠিক) হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।’

বিজয় আরও জানান, ‘আজকে যদি বলি হার্ডলাইনের কথা আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন হয় এই ছেলে কিছু করেছে নাহয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।’

Share.
Leave A Reply

Exit mobile version