হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, বিমানবন্দরের পাশে উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলের ছয়তলা ভবনের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version