ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধাসহ কয়েকটি অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। এদিকে তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেছেন।

আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এক দিনের রিমান্ডে আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলায় জোর তদন্ত চলছে। যাচাই-বাছাই চলছে। এ অবস্থায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

রোববার (০৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।

এর আগে গত শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। ওই দিনই মামলাটি আদালতে উপস্থাপন হলে বিচারক তদন্ত কর্মকর্তা এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

একই দিনে রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version