যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। আরও শক্তিশালী হয়ে বর্তমানে ক্যাটাগরি ২ মাত্রার হারিকেনে পরিণত হয়েছে এটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হারিকেনটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। শুক্রবার নাগাদ তা ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এতে জলোচ্ছ্বাস, টর্নেডো ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ঝড়ের আশঙ্কায় ফ্লোরিডার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে আলাবামা।

ইতোমধ্যে ঝড়ের প্রভাবে মেক্সিকো উপসাগরে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সমুদ্রের বিভিন্ন স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার রাত অথবা শনিবারের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের উত্তর উপসাগরীয় উপকূলে আঘাত হানতে পারে হারিকেনটি।

Share.
Leave A Reply

Exit mobile version