ভারতের রাজস্থানের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জনের বেশি আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এতে দাউদাউ করে আগুন ধরে যায়। বাসটি প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠায়।

উদ্ধারকাজের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত নিজে উপস্থিত থেকে এই উদ্ধারকাজ তদারকি করেন।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, পুলিশ এখন তা তদন্ত করে দেখছে।

Share.
Leave A Reply

Exit mobile version