ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুল বাস প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাস দুটির চাবি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version