“টুগেদার ফর এ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড” এই প্রতিপাদ্য বিষয়‌কে সাম‌নে রে‌খে দিনাজপু‌রের বোচাগঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১১ টায় গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হলরুমে এ দিবস পালন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আরমান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাইমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ প্রিতম কুমার পাল, হেল্থ অফিসার রিতু রানী দেবশর্মা প্রমুখ।

এছাড়াও, এ সময় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version