অগ্নিযোদ্ধাদের একটাই পন নিরাপদ রাখবো সম্পদ ও জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে অফিস প্রাঙ্গনে ফায়ার সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে|

বুধবার (২০ মে)সকাল ১০ টায় ফায়ার স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফায়ার সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন| এছাড়াও উপস্থিত ছিলেন স্টেশন লিডার মো: হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য| অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়|পরে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়| র‌্যালিটি স্টেশন অফিস এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়|

অনুষ্ঠানের শেষপর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়| প্রদর্শনীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন|

Share.
Leave A Reply

Exit mobile version