রাজধানীর বাড্ডায় আবারও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’
সদ্য প্রাপ্ত :
- স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল : প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- অ্যাসিস্টে ইউরোপের সেরা ইয়ামাল, পেছনে কেইন
- বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ
- শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
- সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
Monday, November 9


