বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামের এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।এ সময় ঘটনাস্থলে আরও দুইজন আহত হয়েছেন। গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া মাটির চাপে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নয়ন ও মমিনুল।
মোড়েলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, বৃষ্টিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ সময় ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদ্য প্রাপ্ত :
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
Friday, September 25


