সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক সময়ের জন্য বিভ্রাট দেখা দিয়েছে।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে কিছু সময়ের জন্য হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। হাজারো ফেসবুক ব্যবহারকারী এ প্ল্যাটফর্মে ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ করেন।

এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।

Share.
Leave A Reply

Exit mobile version