ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ফের গ্রেপ্তার হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ডিবির গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে।

ডিবি জানায়, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ধানমন্ডি থানায়ই শতাধিক পরোয়ানা আছে।

উল্লেখ্য, এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে শামীমা ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছিল। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান।

Share.
Leave A Reply

Exit mobile version