ক্যামেরার সামনে এখন আর খুব একটা দেখা যায় না তাকে। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করলেই আলোচনায় উঠে আসেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সমুদ্রতীরে তোলা কিছু নতুন ছবি শেয়ার করে আবারও মুগ্ধ করেছেন ভক্তদের।

বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রভা। সেখানে অভিনয়ের বাইরে নতুন পেশায় মনোযোগ দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন প্রভা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফিল্টার ছাড়া আমি, আর সাথে আমার এই বিনা পয়সার লাইটিং টিম।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মনোরম সমুদ্রতীরবর্তী পরিবেশে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। হালকা রঙের ফুলেল পোশাক, মাথায় বড় সান হ্যাট আর স্বাভাবিক হাসিতে ধরা দিয়েছেন তিনি।

বিশেষ কোনো ভারী সাজগোজ ছাড়াই নিজের সহজ-সরল লুকে হাজির হয়েছেন প্রভা। হালকা মেকআপ, কিছু গয়না এবং ক্যাজুয়াল পোশাকে তাকে আরও প্রাণবন্ত দেখিয়েছে। তার এই স্বাভাবিক উপস্থিতিই ভক্তদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, ‘মানুষের বয়স হলে সৌন্দর্য কমে। আর আমি দেখছি আপনার বয়স যতই বাড়ছে, সৌন্দর্য ততই বাড়ছে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে।’

Share.
Leave A Reply

Exit mobile version