ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের থানার মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দরা সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে তারা স্থান ত্যাগ করে চলে যায়।

Share.
Leave A Reply

Exit mobile version