সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবরে যেসব ফটোকার্ড ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে।

সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার আহ্বান জানান।

সতর্কীকরণ বার্তায় ফেসবুক পেজে ফজলুর রহমানের বরাতে বলা হয়, ‘সতর্কীকরণ। ভুয়া সংবাদ থেকে সাবধান। সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এমপি মহোদয়ের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’

তিনি এ-ও লিখেন, সবার প্রতি অনুরোধ, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করবেন না। বিভ্রান্তি এড়াতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক ও AMI TV পেজের সঙ্গে থাকুন। সত্য প্রচার করুন, মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকুন।

Share.
Leave A Reply

Exit mobile version